ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
রাজারবাগে বীর শহীদদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এবং রাজধানীর রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে ১৯৭১ সালের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
ভোর ৬টার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে বিএনপি। এ সময় দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “স্বাধীনতা দিবসে আমরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েছি।” এর আগে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীও স্মৃতিসৌধে বীর সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।
সকাল সাড়ে ৭টায় রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একটি সুসজ্জিত পুলিশ দল রাষ্ট্রীয় অভিবাদন জানায় এবং বিউগলে করুণ সুর বাজানো হয়। এরপর ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং পুলিশ উইমেন নেটওয়ার্কের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।
রাজারবাগে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মুক্তিযুদ্ধের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, “পাকহানাদার বাহিনী যদি ২৫ মার্চ কালোরাতে রাজারবাগে হামলা না করত, তাহলে হয়তো স্বাধীনতার ঘোষণা আরও ২/১ দিন পরে হতে পারত। রাজারবাগই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণার প্রথম ভিত্তি।” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, “গণহত্যার খবর পাওয়ার পরই তিনি বিদ্রোহ করেন এবং কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। এটাই প্রকৃত ইতিহাস।”
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের ফিরিয়ে আনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন। তিনি বলেন, “ভারতে গ্রেপ্তার হওয়া তিন আসামিকে এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী হস্তান্তরের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনুরোধপত্র পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সব আইনি নথি ও গ্রেপ্তারি পরোয়ানাও পাঠানো হয়েছে।”
এছাড়া পুলিশ সংস্কার প্রসঙ্গে মন্ত্রী জানান, উন্নত রাষ্ট্রগুলোর সাথে ক্যাপাসিটি বিল্ডিং ও টেকনিক্যাল সাপোর্ট নিয়ে আলোচনা চলছে। সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গেও এ বিষয়ে কথা হয়েছে। মিরপুর থেকে ডিজিএফআই-এর সাবেক মহাপরিচালক খালেদ মামুনকে আটকের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে তিনি এখনও জানেন না এবং খোঁজ নিয়ে দেখবেন। দীর্ঘ বিরতির পর স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ পুনরায় শুরু হওয়াকে তিনি দেশের গণতান্ত্রিক যাত্রায় একটি আনন্দের দিন হিসেবে উল্লেখ করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে
- এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত