ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
রাজারবাগই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণার প্রথম ভিত্তি: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৭টায় শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, বন্দি প্রত্যর্পণ এবং পুলিশ সংস্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেন।
মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পাকহানাদার বাহিনী যদি ২৫ মার্চ কালোরাতে রাজারবাগে হামলা না করত, তাহলে হয়তো স্বাধীনতার ঘোষণা আরও ২/১ দিন পরে হতে পারত। কিন্তু এই ঘটনা আমাদের জাতিকে বাধ্য করেছে। রাজারবাগই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণার প্রথম ভিত্তি।” তিনি আরও যোগ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাজারবাগে গণহত্যার খবর পাওয়ার পরই বিদ্রোহের সিদ্ধান্ত নেন এবং চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে সারা বিশ্বের সমর্থন কামনা করেন। এটাই প্রকৃত ইতিহাস।
ওসমান হাদি হত্যা মামলার অগ্রগতি প্রসঙ্গে মন্ত্রী জানান, ভারতে গ্রেপ্তার হওয়া তিন আসামিকে দেশে ফিরিয়ে আনতে এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আনুষ্ঠানিক অনুরোধপত্র পাঠানো হয়েছে। তিনি বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গ্রেপ্তারি পরোয়ানাসহ যাবতীয় কাগজপত্র পাঠানো হয়েছে, যাতে এক্সট্রাডিশন চুক্তি (বন্দি প্রত্যর্পণ চুক্তি) অনুযায়ী আসামিদের বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।”
পুলিশ বাহিনীর আধুনিকায়ন ও সংস্কার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা উন্নত রাষ্ট্রগুলোর সঙ্গে পুলিশ সংস্কার নিয়ে কথা বলছি। বিশেষ করে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে অ্যাডভাইজারি ও টেকনিক্যাল সাপোর্ট, ট্রেনিং এবং ক্যাপাসিটি বিল্ডিং নিয়ে আলোচনা হয়েছে যাতে আমরা পুলিশ বাহিনীকে আরও সমৃদ্ধ করতে পারি।”
দীর্ঘ বিরতির পর স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ পুনরায় শুরু হওয়াকে আনন্দের বিষয় হিসেবে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা জনপ্রত্যাশা অনুযায়ী গণতান্ত্রিক চর্চা ও সংস্কৃতি অব্যাহত রাখব।” এছাড়া মিরপুর থেকে ডিজিএফআই-এর সাবেক মহাপরিচালক খালেদ মামুনকে আটকের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, এ বিষয়ে তিনি এখনও অবগত নন এবং খোঁজ নিয়ে জানবেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)