ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
বিতর্কের মাঝেই বিয়ে করলেন রুশ মডেল মনিকা কবির
বিনোদন ডেস্ক: রাজধানীর রাস্তায় পথচারীকে লাঞ্ছিত করার অভিযোগে আদালত ও আইনি মারপ্যাঁচে জড়িয়ে গত কয়েক দিন ধরেই সংবাদের শিরোনামে রয়েছেন রুশ বংশোদ্ভূত মডেল ও ইনফ্লুয়েন্সার মনিকা কবির। তবে এবার কোনো নেতিবাচক খবর নয়, বরং বিয়ের পিঁড়িতে বসে সবাইকে চমকে দিলেন এই আলোচিত তারকা।
রোববার (২২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে মনিকা নিজেই তাঁর বিয়ের খবর নিশ্চিত করেছেন। বাংলাদেশি যুবক ওয়াহিদ জামানের সঙ্গে তাঁর পরিণয় সম্পন্ন হয়েছে। ভিডিওর ক্যাপশনে উচ্ছ্বসিত মনিকা লিখেছেন, “আমরা বিয়ে করেছি।”
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে, অত্যন্ত ঘরোয়া ও সাদামাটা পরিবেশে একে অপরকে মালা পরিয়ে দিচ্ছেন নবদম্পতি। ভিডিওজুড়ে তাঁদের মধ্যকার খুনসুটি ও আনন্দঘন মুহূর্তগুলো নেটিজেনদের নজর কেড়েছে।
মনিকার এই আকস্মিক বিয়ের খবর ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। ভক্তদের বড় একটি অংশ তাঁদের নতুন জীবনের জন্য শুভকামনা জানালেও, সমালোচকদের কণ্ঠে ভিন্ন সুর শোনা যাচ্ছে। অনেক নেটিজেন প্রশ্ন তুলেছেন—ঢাকার রাস্তায় প্রবীণ নাগরিককে মারধরের ঘটনার আইনি চাপ এড়াতে কিংবা বাংলাদেশি পাসপোর্ট ও নাগরিকত্ব নিশ্চিত করতেই কি মনিকা কোনো বাংলাদেশি ছেলেকে তড়িঘড়ি বিয়ে করলেন?
উল্লেখ্য, গত কয়েক দিন আগে গুলশানে এক বৃদ্ধ পথচারীকে মারধর ও সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে হেনস্তা করার অভিযোগে মনিকা কবিরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার তদন্ত যখন চলমান, ঠিক তখনই বিয়ের এই খবরটি নতুন করে রহস্য ও আলোচনার জন্ম দিল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে