ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার তথ্যটি সঠিক নয়: প্রেস উইং
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক তথ্যকে গুজব বলে উড়িয়ে দিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সেখানে দাবি করা হয়েছিল, তিনি শুক্রবার (২০ মার্চ) জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন’—এ ধরনের তথ্য সঠিক নয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের গুজব ছড়িয়ে পড়ে। তবে প্রধানমন্ত্রীর এ ধরনের কোনো নির্ধারিত কর্মসূচি নেই বলে নিশ্চিত করেছে প্রেস উইং।
তারা আরও জানায়, প্রধানমন্ত্রীর যেকোনো গুরুত্বপূর্ণ ঘোষণা বা ভাষণ কেবল রাষ্ট্রীয় গণমাধ্যম ও প্রেস উইংয়ের মাধ্যমেই প্রকাশ করা হয়।
এমন পরিস্থিতিতে যাচাইবিহীন তথ্য ছড়ানো বা বিশ্বাস না করার আহ্বান জানিয়ে দেশবাসীকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)