ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
নীলসাগর দুর্ঘটনায় রেল বিপর্যয়, বন্ধ বাংলাবান্ধা এক্সপ্রেস
নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনার জেরে রাজশাহী-পঞ্চগড় রুটে চলাচলকারী বাংলাবান্ধা এক্সপ্রেসের উভয় প্রান্তের যাত্রা বাতিল করা হয়েছে। দুর্ঘটনার প্রায় ১৯ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও পুরোপুরি উদ্ধার কাজ শেষ হয়নি।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. আব্দুল আউয়াল জানান, দুর্ঘটনাকবলিত ট্রেনের বগি উদ্ধার কার্যক্রম এখনও চলমান রয়েছে এবং সম্পূর্ণ কাজ শেষ করতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।
তিনি বলেন, লাইনচ্যুত ৯টি বগির মধ্যে চারটি ইতোমধ্যে রেললাইনে তোলা হয়েছে, যা দ্রুত সরিয়ে নেওয়া হবে। বাকি বগিগুলোও উদ্ধার করে লাইনের পাশে রাখা হয়েছে। সব বগি সরাতে অন্তত আরও তিন ঘণ্টা সময় লাগবে, এরপর শুরু হবে রেললাইন মেরামতের কাজ।
এ পরিস্থিতিতে রাজশাহী-পঞ্চগড় রুটে চলাচলকারী বাংলাবান্ধা এক্সপ্রেসের যাত্রা উভয় দিক থেকেই বাতিল করা হয়েছে। সাধারণত ট্রেনটি রাত ৯টায় রাজশাহী থেকে এবং সকাল ৯টায় পঞ্চগড় থেকে যাত্রা করে। তবে অন্য ট্রেনগুলো বিকল্পভাবে বগুড়া হয়ে চলাচল করছে বলে জানানো হয়েছে।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক করতে সংশ্লিষ্টরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
উল্লেখ্য, বুধবার (১৮ মার্চ) দুপুরে সান্তাহার জংশন অতিক্রম করার পর বাগবাড়ি এলাকায় নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হয়। এতে ৯টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ৬৬ জন যাত্রী আহত হন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকা-রাজশাহীর রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আহমেদ হোসেন মাসুম বলেন, দুর্ঘটনার পেছনে কোনো ত্রুটি বা গাফিলতি ছিল কি না তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি কাজ করছে। এতে সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের শীর্ষ কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে