ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
মাদারিপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আ-হ-ত ১৫
নিজস্ব প্রতিবেদক: ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রী বহনকারী একটি বাসের সঙ্গে তরমুজ বোঝাই ট্রাকের সংঘর্ষে মাদারীপুরে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার তাঁতীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বাগদাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বরিশালের উদ্দেশে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা তরমুজ বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাঁতীবাড়ি এলাকায়।
সংঘর্ষের তীব্রতায় বাস ও ট্রাকের চালকসহ অন্তত ১৫ জন যাত্রী আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ও উদ্ধারকর্মীরা তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালসহ আশপাশের বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে পাঠান।
দুর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে, ফলে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)