ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

ডিএসইর ফিক্স সার্টিফিকেশন পেল আরও ১১ ব্রোকারেজ হাউজ

২০২৬ মার্চ ১২ ১০:৪৫:৩৫

ডিএসইর ফিক্স সার্টিফিকেশন পেল আরও ১১ ব্রোকারেজ হাউজ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি তাদের এপিআই সংযোগের মাধ্যমে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) চালুর অংশ হিসেবে আরও ১১টি ব্রোকারেজ হাউজকে ফিক্স সার্টিফিকেশন প্রদান করেছে।

গতকাল ১১ মার্চ, বুধবার ডিএসই মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই সনদ প্রদান করা হয়।

সার্টিফিকেশন প্রাপ্ত হাউজগুলোর মধ্যে রয়েছে, এন এফ ম্যানেজমেন্ট কোম্পানি লি., আকিজ ক্যাপিটাল ম্যানেজমেন্ট লি., আমার সিকিউরিটিজ লি., কমার্স ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লি., মোনা ফিন্যান্সিয়াল কনসালটেন্সি অ্যান্ড সিকিউরিটিজ লি., প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লি., প্রাইলিঙ্ক সিকিউরিটিজ লি., পূবালী ব্যাংক সিকিউরিটিজ লি., রেমন্স ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজ লি., স্কাইলাইন সিকিউরিটিজ লি. এবং ইউনাইটেড সিকিউরিটিজ লি.।

ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে এই সার্টিফিকেট তুলে দেন। এসময় তিনি বলেন, ২০২০ সাল থেকে ডিএসই এপিআই ভিত্তিক বিএইচওএমএস চালুর উদ্যোগ গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় এ পর্যন্ত ৭৬টি ব্রোকারেজ হাউজ নিজস্ব ওএমএস চালুর আবেদন জানিয়েছে। আজকের ১১টি সহ এখন পর্যন্ত মোট ৫৮টি ব্রোকার হাউজকে ফিক্স সার্টিফিকেশন প্রদান করা হয়েছে, যার মধ্যে ৪৪টি হাউজ সফলভাবে এপিআই সংযোগের মাধ্যমে লেনদেন পরিচালনা করছে।

সনদ প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসই’র প্রধান পরিচালনা কর্মকর্তা মোহাম্মদ আসাদুর রহমান (এফসিএস), প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. মোঃ আসিফুর রহমান, আইসিটি ডিভিশনের মহাব্যবস্থাপক মোঃ তারিকুল ইসলামসহ ডিএসই’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এমজে/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত