ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২
কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনে আদেশ ৩০ মার্চ
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কি না—সে বিষয়ে সিদ্ধান্ত জানাতে আগামী ৩০ মার্চ দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার (১১ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন।
আজকের দিনে মামলাটিতে আসামিপক্ষের শুনানির জন্য সময় নির্ধারিত ছিল। এ সময় কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের পক্ষে আইনজীবী মুনসুরুল হক চৌধুরী তাদের অব্যাহতি চেয়ে আবেদন (ডিসচার্জ) করেন। এর আগে গত ২ মার্চ প্রসিকিউশনের পক্ষ থেকে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আবেদন জানান। উভয় পক্ষের বক্তব্য শোনার পর ট্রাইব্যুনাল আদেশের জন্য ৩০ মার্চ দিন ঠিক করেন। ওই দিনই জানা যাবে তাদের বিরুদ্ধে বিচার শুরু হবে কি না।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিমসহ অন্যরা।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকার ও ১৪ দলীয় জোটের শীর্ষ পর্যায়ে অবস্থান করে কামরুল ইসলাম ও রাশেদ খান মেনন নিরস্ত্র ছাত্র-জনতার আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহারে প্ররোচনা দেন এবং কারফিউ জারিসহ বিভিন্ন সিদ্ধান্তে ভূমিকা রাখেন। এর ধারাবাহিকতায় রাজধানীর বাড্ডাসহ বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের হত্যার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে প্রসিকিউশন।
এদিন সকালে তাদের কারাগার থেকে প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত ৩ ফেব্রুয়ারি ২৩ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল-১।
উল্লেখ্য, ২০২৪ সালের ২২ আগস্ট রাশেদ খান মেননকে গ্রেপ্তার করে পুলিশ। একই বছরের ১৮ নভেম্বর রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার হন কামরুল ইসলাম। এরপর থেকেই তারা বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- এককভাবে নতুন দায়িত্বে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার