ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
ঢাকা-১৩ আসনের ফল চ্যালেঞ্জে হাইকোর্টে মামুনুল হক
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের ফলাফল নিয়ে আইনি লড়াই শুরু হয়েছে। এ আসনের ঘোষিত ফল বাতিলের আবেদন জানিয়ে হাইকোর্টে আবেদন করেছেন জামায়াত জোটের প্রার্থী মামুনুল হক।
আদালত সূত্রে জানা গেছে, বিচারপতি মো. জাকির হোসেন-এর একক বেঞ্চ আগামী বুধবার (১১ মার্চ) এ আবেদনের ওপর শুনানি করবেন। নির্বাচনে এ আসন থেকে বিজয়ী হয়েছিলেন ববি হাজ্জাজ, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী ছিলেন।
নির্বাচনের ফলাফল নিয়ে অসন্তুষ্ট হয়ে এর আগেও একাধিক প্রার্থী আদালতের দ্বারস্থ হয়েছেন। জানা গেছে, ২৫ জনের বেশি প্রার্থী বিভিন্ন আসনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন।
এসব আবেদন প্রাথমিকভাবে শুনানির জন্য গ্রহণ করেছে আদালত। পাশাপাশি সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট পেপারসহ নির্বাচন-সংক্রান্ত প্রয়োজনীয় সামগ্রী সংরক্ষণের নির্দেশও দেওয়া হয়েছে।
আইন অনুযায়ী, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারার অধীনে নির্বাচনী অনিয়মের অভিযোগ তদন্তের জন্য হাইকোর্টে ‘নির্বাচনী’ আবেদন করা যায়। এ ধরনের আবেদন নিষ্পত্তির জন্য বিশেষ নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়।
বর্তমানে বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে গঠিত একক বেঞ্চ এসব নির্বাচনী আবেদনের শুনানি গ্রহণ করছে এবং ধাপে ধাপে সেগুলো নিষ্পত্তির প্রক্রিয়া চলছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ