ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
দারিদ্র্য বিমোচনে কার্যকর জাকাত ব্যবস্থা গড়তে প্রধানমন্ত্রীর নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: দেশের প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্য বদলে জাকাত ব্যবস্থাপনাকে একটি প্রাতিষ্ঠানিক ও শক্তিশালী কাঠামো দিতে উদ্যোগী হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই লক্ষ্য অর্জনে জাকাত আদায় ও বণ্টন প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল ও কার্যকর করার জন্য সংশ্লিষ্টদের বিশেষ নির্দেশনা দিয়েছেন তিনি। সোমবার (৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী এই কর্মপরিকল্পনা তুলে ধরেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বৈঠকের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে মূলত আধুনিক ও স্বচ্ছ জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশের দারিদ্র্য বিমোচনের রোডম্যাপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী বিদ্যমান জাকাত বোর্ড পুনর্গঠনের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। এই কাজ তদারকি করতে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। এই কমিটিতে বায়তুল মোকাররম মসজিদের খতিব আল্লামা মুফতি আবদুল মালেক, আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহসহ দেশের শীর্ষস্থানীয় ইসলামি অর্থনীতিবিদ ও বিজ্ঞ আলেম-ওলামাদের রাখার সুপারিশ করা হয়েছে।
মন্ত্রণালয়কে এই কমিটির পূর্ণাঙ্গ রূপরেখা তৈরির জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জানান, প্রস্তাবিত কমিটিতে আর কারা অন্তর্ভুক্ত হবেন, সেই তালিকা আগামী ১০ দিনের মধ্যে ধর্ম মন্ত্রণালয়কে জমা দিতে হবে। এরপর এই বিশেষজ্ঞ কমিটি দ্রুততম সময়ের মধ্যে জাকাত বোর্ড পুনর্গঠন ও ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে প্রধানমন্ত্রীর কাছে চূড়ান্ত সুপারিশ পেশ করবেন। সোমবারের এই নীতি-নির্ধারণী সভায় ধর্মমন্ত্রী ছাড়াও ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এবং শায়খ আহমাদুল্লাহ সরাসরি উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের এই উদ্যোগের পেছনে একটি সুদূরপ্রসারী লক্ষ্য রয়েছে। গত শনিবার (৭ মার্চ) আলেম-ওলামাদের সাথে এক ইফতার মাহফিলে তিনি মন্তব্য করেছিলেন যে, ‘সুষ্ঠু জাকাত ব্যবস্থাপনা আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে দেশের দারিদ্র্য বিমোচনে গুরত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’ সেই স্বপ্নের বাস্তবায়ন নিশ্চিত করতেই এখন জাকাত ব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া শুরু করল সরকার। এর ফলে বিত্তবানদের দেওয়া জাকাত সরাসরি অভাবী মানুষের কাছে পৌঁছানোর পথ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়