ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩
প্রবাসীদের এনআইডি আবেদনে ইসির জরুরি নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতেই প্রবাসী বাংলাদেশিদের ঝুলে থাকা ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আবেদন দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মাঠপর্যায়ের কর্মকর্তাদের স্থানীয় তদন্ত দ্রুত শেষ করার জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ জারি করা হয়। দেশের সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কাছে চিঠিটি পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা নিবিড়ভাবে কাজ করেছেন। তাদের প্রচেষ্টায় নির্বাচনটি দেশি-বিদেশি মহলে গ্রহণযোগ্যতা পেয়েছে বলে চিঠিতে কৃতজ্ঞতা জানানো হয়।
তবে জাতীয় নির্বাচনের ব্যাপক কর্মব্যস্ততার কারণে প্রবাসীদের বিপুলসংখ্যক এনআইডি আবেদন স্থানীয় তদন্ত পর্যায়ে আটকে আছে। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের হাইকমিশন, দূতাবাস ও কনস্যুলেটগুলোতে বায়োমেট্রিক তথ্য সংগ্রহের পর সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিস থেকেই তদন্ত সম্পন্ন করা হয়। এসব আবেদন দ্রুত নিষ্পত্তি না হলে ভোগান্তি বাড়তে পারে বলে নির্দেশনায় সতর্ক করা হয়েছে।
চিঠিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে আখ্যা দিয়ে তদন্তাধীন আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির তাগিদ দেওয়া হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম বিশ্বের ৪০টি দেশে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে ইতোমধ্যে ১১টি দেশে— সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইতালি, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান ও যুক্তরাষ্ট্র— নিবন্ধন কার্যক্রম চালু হয়েছে।
অবশিষ্ট ২৯টি দেশে পর্যায়ক্রমে এ কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছে কমিশন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নির্দেশনা জারি
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের নতুন সময়সূচি প্রকাশ
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- ফের বাড়ছে স্বর্ণের দাম
- শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্ট
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- দেশে সোনা ও রুপার দামে বড় পতন
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- ৩০ সেকেন্ডের ভিডিওতে চমক দিলেন পরীমনি
- সংসদে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন চাইলেন শিক্ষামন্ত্রী