ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
ঘরে বসেই ট্রেনের টিকিট কাটুন, জানুন নিয়ম
নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতরের নাড়ির টানে বাড়ি ফেরার আনন্দ এবার আরও সহজ ও ডিজিটাল। স্টেশনের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার চিরাচরিত ভোগান্তি পেছনে ফেলে ঘরে বসেই ট্রেনের আসন নিশ্চিত করার সুযোগ দিচ্ছে বাংলাদেশ রেলওয়ে। ১৩ মার্চের ভ্রমণের জন্য আজ মঙ্গলবার (৩ মার্চ) থেকেই শুরু হয়েছে অনলাইন টিকিটিংয়ের মহাযজ্ঞ। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট দেওয়া হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে, যাতে কোনো ধরণের মধ্যস্বত্বভোগী বা কালোবাজারির সুযোগ না থাকে।
এখন থেকে আপনার স্মার্টফোন বা কম্পিউটারই হয়ে উঠবে রেলের টিকিট কাউন্টার। রেল সেবা অ্যাপ বা অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই রেজিস্ট্রেশন সম্পন্ন করে পছন্দের সিট বুক করা যাচ্ছে। গতানুগতিক পদ্ধতির পরিবর্তে এই স্মার্ট ব্যবস্থাপনা দেশের রেল পরিষেবাতে এক নতুন মাত্রা যোগ করেছে।
যেভাবে ট্রেনের টিকিট কাটবেন
টিকিট কাটার পুরো প্রক্রিয়াটি অত্যন্ত সুশৃঙ্খল। প্রথমে ওয়েবসাইট বা অ্যাপের ‘রেজিস্ট্রেশন’ ট্যাবে গিয়ে নিজের নাম, পরিচয় ও মোবাইল নম্বর দিতে হবে। এরপর মোবাইলে আসা ওটিপি (OTP) কোডটি দিয়ে ‘ভেরিফাই’ করলেই আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এরপর ই-মেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিজের গন্তব্য, ভ্রমণের তারিখ ও পছন্দসই শ্রেণি নির্বাচন করে ‘ফাইন্ড টিকিট’ বাটনে ক্লিক করলেই মিলবে ওই দিনের ট্রেনের তালিকা।
পছন্দমতো আসন পাওয়ার জন্য ‘ভিউ সিটস’ অপশনে গিয়ে সিট সিলেক্ট করার পর ‘কন্টিনিউ পারচেজ’ বাটনে চাপ দিতে হবে। পেমেন্ট গেটওয়ে হিসেবে ভিসা, মাস্টার কার্ড কিংবা বিকাশ ব্যবহার করে মুহূর্তেই টিকিটের দাম পরিশোধ করা সম্ভব। টাকা জমা হওয়ার সাথে সাথেই একটি ‘ই-টিকিট’ স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হবে এবং এর একটি কপি আপনার ই-মেইলেও পৌঁছে যাবে।
ভ্রমণের দিন শুধু ই-মেইল থেকে পাওয়া টিকিটটি প্রিন্ট করে নিলেই চলবে। সাথে একটি ফটো আইডি বা পরিচয়পত্র রাখা জরুরি। সংশ্লিষ্ট সোর্স স্টেশন থেকে ট্রেন ছাড়ার আগে এই ডিজিটাল তথ্য ব্যবহার করে চাইলে ছাপানো মূল টিকিটও সংগ্রহ করার সুযোগ রয়েছে। যাত্রী সাধারণকে শেষ মুহূর্তের চাপ এড়াতে দ্রুত রেজিস্ট্রেশন ও টিকিট বুকিং সম্পন্ন করার পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আনতে প্রবাসীদের উৎসাহের আহ্বান তথ্যমন্ত্রীর
- বাংলাদেশের শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ইউনিভার্সিটি
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- শিক্ষক-শিক্ষার্থী ও দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের নববর্ষের শুভেচ্ছা
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- আগের মালিকদের হাতে ফিরছে একীভূত পাঁচ ইসলামী ব্যাংক
- ঢাবির ক্ষণিকা বাস দু/র্ঘটনায় আ/হত ৮ শিক্ষার্থী