ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
হরিপুর সীমান্তে বিএসএফের গু’লিতে আহত বিজিবি সদস্য
নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য আহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) গভীর রাতে উপজেলার মিনাপুর বিওপির সংলগ্ন সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় ও সীমান্ত সূত্রে জানা যায়, দিবাগত রাত আনুমানিক ১টার দিকে কয়েকজন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করলে ভারতের জলপাইগুড়ি জেলার বিপরীতে চেনগাঁও বিওপি এলাকায় টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়।
ঘটনার সময় মিনাপুর বিওপি এলাকায় দায়িত্ব পালনরত বিজিবি সদস্য মনিরুজ্জামান গুলিবিদ্ধ হন। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
বিজিবির ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ জানান, ঘটনাস্থল তাদের আওতাধীন নয়, এটি দিনাজপুর ৫০ বিজিবি ব্যাটালিয়নের নিয়ন্ত্রণাধীন এলাকা।
অন্যদিকে একই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় গোয়েন্দা সংস্থার একাধিক দায়িত্বশীল সূত্রও বিজিবি সদস্য আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত