ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
কৃষক শক্তিশালী হলে অর্থনীতি টেকসই হবে: কৃষিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশের কৃষি অর্থনীতি টেকসই ও শক্তিশালী করতে কৃষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। তিনি বলেন, কৃষকের আর্থিক সক্ষমতা বৃদ্ধি পেলে পুরো দেশের অর্থনৈতিক কাঠামো আরও মজবুত হবে।
শনিবার (১৮ এপ্রিল) কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের গোমতি নদী ও জৈন্তার খাল পরিদর্শন শেষে হরিণধরা প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি কৃষি কর্মকর্তাদের বাজারে সারের অতিরিক্ত দাম নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এবং প্রয়োজনে সিভিল ড্রেসে থেকে অনিয়ম শনাক্ত করে ভিডিও প্রমাণ সংগ্রহ ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা বলেন।
মন্ত্রী বলেন, কৃষকের ন্যায্য স্বার্থ রক্ষা করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব এবং কোনো ধরনের অনিয়ম বা সিন্ডিকেটকে সহ্য করা হবে না। তিনি জানান, সরকার নির্ধারিত মূল্যে কৃষকের কাছ থেকে ধান ক্রয় করছে এবং উৎপাদন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে মূল্য নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিক পর্যায়ে ১০ জেলার ১১টি উপজেলায় কৃষক কার্ড কার্যক্রম শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে এটি সারাদেশে সম্প্রসারণ করা হবে। পাশাপাশি প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা প্রদান করা হচ্ছে, যা ভবিষ্যতে আরও বিস্তৃত করা হবে।
কৃষিমন্ত্রী জানান, কৃষকেরা যাতে সরাসরি সরকারি সুবিধা পান সেজন্য হার্ভেস্টিং মেশিনসহ বিভিন্ন সহায়তা কৃষি অফিসের মাধ্যমে বিতরণ করা হবে, কোনো দালালের মাধ্যমে নয়। তিনি বলেন, বর্তমান সরকার কৃষকের কল্যাণে কাজ করছে এবং কৃষি খাতে আধুনিকায়ন অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য মো. জসিম উদ্দিন। বুড়িচং উপজেলা বিএনপি’র সভাপতি এটিএম মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কবির হোসেনের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
শেষে মন্ত্রী বলেন, কৃষি খাতকে আরও শক্তিশালী করতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করছে এবং কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত