ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সংসদ বয়কট গগণতন্ত্রের জন্য ক্ষতিকর: স্পিকার
নিজস্ব প্রতিবেদক: দেশের সংসদীয় গণতন্ত্রকে কার্যকর রাখতে বিরোধী দলকে নিয়মিত অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি বলেন, দীর্ঘ সময় সংসদ বয়কট বা অনিয়মিত অংশগ্রহণ গণতন্ত্রের জন্য ক্ষতিকর এবং এতে জনগণের অধিকার ক্ষতিগ্রস্ত হয়।
শনিবার (১৮ এপ্রিল) দুপুর ২টায় বরিশাল নগরীর সার্কিট হাউজ মিলনায়তনে বরিশাল চেম্বার অব কমার্সের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, সংসদে ওয়াকআউট বিরোধী দলের একটি রাজনৈতিক অধিকার হলেও এটি যেন অকারণে বা ঘন ঘন ব্যবহার না হয়। রাজনৈতিক লক্ষ্য পূরণের পথে জনগণের অধিকার ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সরকার ও বিরোধী উভয় পক্ষকেই দায়িত্বশীল হতে হবে।
তিনি আরও বলেন, গত ১৬ বছরে দেশে গণতান্ত্রিক চর্চা বাধাগ্রস্ত হয়েছিল, যার ফলে বিভিন্ন অনিয়ম, সহিংসতা ও রাষ্ট্রীয় সম্পদ অপব্যবহারের ঘটনা ঘটেছে। ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে, যা ধরে রাখতে হবে।
সরকারি দলকে বিরোধী দলের জন্য সংসদে কার্যকর ভূমিকা পালনের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, একই সঙ্গে বিরোধী দলকেও দায়িত্বশীল আচরণ করতে হবে।
স্পিকার বলেন, যারা অতীতে স্বৈরশাসনের বিরুদ্ধে একসঙ্গে আন্দোলন করেছে, তাদের মধ্যে ঐক্য বজায় রাখা জরুরি। ভবিষ্যতে কোনো স্বৈরাচারী শাসনের উত্থান যেন না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, ১৯৭১ সালের স্বাধীনতার যে স্বপ্ন ছিল, তা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি, তবে তা অর্জনের পথে দেশ এগিয়ে যাচ্ছে।
সভায় বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি এবায়দুল হক চাঁনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনসহ স্থানীয় রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্সল্যাব ও উত্তরায় সড়ক অবরোধ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- পিছিয়ে যেতে পারে আর্জেন্টিনা-ইংল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনাল
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম