ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন জাগরণ সৃষ্টি হবে: পানিসম্পদ মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, এই কর্মসূচি অব্যাহত থাকলে তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন জাগরণ ও পরিবর্তনের সূচনা ঘটবে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন শেষে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।
উদ্বোধনের আগে তিনি উত্তর জয়পুরের কাইচ্চাবাড়ি থেকে মনোহরপুর হাজির ব্রিজ হয়ে ইউছুফপুর রহমতখালী খাল পর্যন্ত পুনঃখনন কার্যক্রম শুরু করেন।
এ্যানি বলেন, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় দেশের বহু খাল দখল ও ভরাট হয়ে গেছে। কোথাও বাড়িঘর ও দোকানপাট নির্মাণ করা হয়েছে, আবার কোথাও শিল্পকারখানার বর্জ্যে খালগুলো মৃতপ্রায় অবস্থায় পৌঁছেছে। এসব খাল পুনরুদ্ধারের মাধ্যমে পানি প্রবাহ ফিরিয়ে আনা হবে।
তিনি আরও বলেন, কৃষিই এখন মানুষের প্রধান জীবিকা। শাকসবজি, নারিকেল, সুপারি ও মাছ উৎপাদনের জন্য পানির কোনো বিকল্প নেই। খাল খননের মাধ্যমে পানি সংরক্ষণ করা গেলে শুষ্ক মৌসুমে কৃষি উৎপাদন বাড়বে এবং কৃষকেরা উপকৃত হবেন।
মন্ত্রী জানান, রহমতখালী খাল, ওয়াপদা খাল ও ভুলুয়া নদী পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি সংযুক্ত ছোট খালগুলোও পর্যায়ক্রমে খননের আওতায় আনা হবে। জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ রক্ষায় এই উদ্যোগ দীর্ঘমেয়াদে চলবে বলেও তিনি উল্লেখ করেন।
শিক্ষা খাত নিয়ে তিনি বলেন, প্রাথমিক শিক্ষা ব্যবস্থার ভিত্তি দুর্বল হলে পুরো শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। তাই বিদ্যালয়ের অবকাঠামো, শিক্ষক সংকট ও পাঠদানের মান উন্নয়নে বিশেষ নজর দেওয়া হচ্ছে।
এ্যানি আরও বলেন, স্কুল, কলেজ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সরকার কাজ করছে। প্রাথমিক পর্যায়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা গেলে ভবিষ্যৎ প্রজন্ম আরও শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পারবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, মন্ত্রীর একান্ত সচিব জামশেদ আলম রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা এবং বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি প্রমুখ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু