ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩
মেট্রোরেলের এমডির নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল
নিজস্ব প্রতিবেদক: মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী ফারুক আহমেদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।
সোমবার (২ মার্চ) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।’ জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে তাঁর নিয়োগ বাতিলের সুনির্দিষ্ট কোনো কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের আমলে তিন বছর মেয়াদে ফারুক আহমেদকে ডিএমটিসিএলের এমডি হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। সাধারণত এই পদে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হলেও, ডিএমটিসিএলের ইতিহাসে প্রথমবারের মতো কোনো পেশাদার প্রকৌশলী ও আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিকে এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
প্রকৌশলী ফারুক আহমেদ চুয়েট থেকে স্নাতক এবং অস্ট্রেলিয়া থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী। দীর্ঘ ৩৭ বছরের কর্মজীবনে তিনি অস্ট্রেলিয়া, হংকং, ভারত ও সৌদি আরবসহ বিভিন্ন দেশে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। ৭৬ জন প্রার্থীর মধ্য থেকে একটি প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে তাঁকে এই পদের জন্য চূড়ান্তভাবে বাছাই করা হয়েছিল। ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন দ্রুত পুনরায় সচল করার কারিগরি প্রক্রিয়ায়ও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নির্দেশনা জারি
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের নতুন সময়সূচি প্রকাশ
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- ফের বাড়ছে স্বর্ণের দাম
- শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্ট
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- দেশে সোনা ও রুপার দামে বড় পতন
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- ৩০ সেকেন্ডের ভিডিওতে চমক দিলেন পরীমনি
- সংসদে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন চাইলেন শিক্ষামন্ত্রী