ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

পদত্যাগ করলেন সোনালি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম

২০২৬ মার্চ ০২ ১৫:৫৩:৩০

পদত্যাগ করলেন সোনালি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন মোহাম্মদ মুসলিম চৌধুরী। ব্যক্তিগত কারণ উল্লেখ করে তিনি দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

সোমবার (২ মার্চ) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পাঠানো এক চিঠির মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

সোনালী ব্যাংকের চেয়ারম্যান হওয়ার আগে তিনি মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি দেশের অর্থসচিব হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৮ আগস্ট তাকে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই তার এই পদত্যাগের সিদ্ধান্ত ব্যাংকিং খাতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

খরচ কমাচ্ছে সরকার: কমছে বিভিন্ন সুযোগ-সুবিধা

খরচ কমাচ্ছে সরকার: কমছে বিভিন্ন সুযোগ-সুবিধা

নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক অস্থিরতা মোকাবিলায় সরকারি ব্যয় নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ নিয়েছে সরকার। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাব বিবেচনায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন... বিস্তারিত