ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
স্বাস্থ্যখাতের উন্নয়নে আগামী অর্থবছরের বাজেটে বরাদ্দ বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্যখাতের সার্বিক উন্নয়নে আগামী অর্থবছরের বাজেটে বরাদ্দ বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, স্বাস্থ্যসেবা খাতে চলমান সংস্কার ও নতুন উদ্যোগের মাধ্যমে দেশের চিকিৎসা ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ চত্বরে নববর্ষ উপলক্ষে আয়োজিত লোকজ মেলা উদ্বোধনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, নতুন বছরে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। ইতোমধ্যে কৃষক কার্ড বিতরণ শুরু হয়েছে এবং জুন মাসের মধ্যে ‘হেলথ কার্ড’ চালু করা হবে।
তিনি আরও বলেন, জনগণের কল্যাণে কৃষিঋণ মওকুফ, দুস্থদের জন্য বিশেষ বরাদ্দ, টিআর-কাবিখা কার্যক্রম এবং খাল খননসহ নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ৩০টি উপজেলা ও সিটি কর্পোরেশনে হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম চলছে। আগামী ২০ তারিখ থেকে সারা দেশে হাম টিকা ও ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো শুরু হবে। ইতোমধ্যে হামের বিস্তার নিয়ন্ত্রণে এসেছে এবং মৃত্যুহারও কমেছে বলে তিনি উল্লেখ করেন।
এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে সেখানে দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর