ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ
নিজস্ব প্রতিবেদক: অপরিশোধিত তেল সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেডের (ইআরএল) পরিশোধন কার্যক্রম বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে সর্বশেষ পরিশোধন কার্যক্রম পরিচালিত হয় বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা।
ইআরএল সূত্রে জানা গেছে, কক্সবাজারের মহেশখালীর সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) পাইপলাইনে জমে থাকা প্রায় ৫ হাজার টন এবং ট্যাংকের তলানিতে থাকা ডেডস্টক তেল ব্যবহার করে শেষবারের মতো উৎপাদন চালানো হয়েছিল।
কর্মকর্তারা জানান, ইআরএল সাধারণত দৈনিক গড়ে ৪ হাজার ৫০০ টন ক্রুড তেল পরিশোধন করে থাকে। তবে সংকটের কারণে গত মাস থেকেই উৎপাদন কমিয়ে ৩ হাজার ৫০০ টনে নামিয়ে আনা হয়। বর্তমানে ব্যবহারযোগ্য তেলের মজুত ২ হাজার টনের নিচে নেমে গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, পাঁচটি ট্যাংকের তলানিতে প্রায় ৩৩ হাজার টন ডেডস্টক তেল জমা রয়েছে, যা থেকে কিছু অংশ ব্যবহার করে উৎপাদন চালু রাখা হয়েছিল। পাশাপাশি এসপিএম থেকে আনা ৫ হাজার টন তেলও ব্যবহার করা হয়। তবে ডেডস্টকে থাকা ময়লা-বর্জ্যের কারণে এটি ঝুঁকিপূর্ণ ছিল এবং যন্ত্রপাতির ক্ষতির আশঙ্কা তৈরি হয়।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানায়, দেশে বছরে প্রায় ৬৫ থেকে ৬৮ লাখ টন জ্বালানি তেল আমদানি করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য অংশ অপরিশোধিত তেল ইআরএলে পরিশোধন করা হয়।
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা-সৃষ্ট বৈশ্বিক সংকটে প্রায় দুই মাস ধরে অপরিশোধিত তেল আমদানি বন্ধ রয়েছে। আগামী মে মাসের প্রথম সপ্তাহে নতুন চালান আসার সম্ভাবনা থাকলেও ততদিন ইআরএলকে উৎপাদন বন্ধ রাখতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত