ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট নি'হত

২০২৬ মার্চ ০১ ২১:১১:০৫

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট নি'হত

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো এক বিমান হামলায় ইরানের সাবেক কট্টরপন্থি প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ নিহত হয়েছেন।

রোববার (১ মার্চ) ইসরায়েলি একটি সূত্রের বরাতে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, ইরানের উচ্চপদস্থ সামরিক ও রাজনৈতিক কর্মকর্তাদের লক্ষ্য করে চালানো ধারাবাহিক হামলার অংশ হিসেবে এদিন মাহমুদ আহমেদিনেজাদের বাসভবন টার্গেট করা হয়। সরাসরি ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলায় তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে সূত্রটি। তবে ইরান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মাহমুদ আহমেদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে ইরানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন দেশটির অন্যতম প্রভাবশালী এবং কট্টরপন্থি নেতা। তাঁর শাসনামলে পারমাণবিক কর্মসূচি ও ইসরায়েল-বিরোধী কঠোর অবস্থানের কারণে তিনি সারাবিশ্বে আলোচিত ছিলেন। বিশেষ করে পশ্চিমা দেশগুলোর আধিপত্যের বিরুদ্ধে তাঁর সোচ্চার অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক মেরুকরণ ঘটিয়েছিল।

উল্লেখ্য, ২০০৯ সালে তাঁর দ্বিতীয় দফার নির্বাচন ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল, যার ফলে ইরানজুড়ে বড় ধরনের গণবিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। বর্তমানে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা ও সংঘাতের মধ্যে তাঁর এই মৃত্যুর খবর পুরো অঞ্চলে নতুন করে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা তৈরি করেছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

২ বিলিয়ন ডলার জরুরি সহায়তা পাচ্ছে বাংলাদেশ

২ বিলিয়ন ডলার জরুরি সহায়তা পাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক ঘাটতি কাটিয়ে উঠতে নিয়মিত বাজেট সহায়তার বাইরে বাংলাদেশকে অতিরিক্ত আর্থিক সহায়তা দেওয়ার... বিস্তারিত