ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
দেশের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ, স্বস্তি নেই গরমে
নিজস্ব প্রতিবেদক: বাংলা নববর্ষের শুরুতেই দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র গরম ও তাপপ্রবাহের প্রভাব দেখা দিয়েছে, যা বুধবার (১৫ এপ্রিল) আরও বিস্তৃত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে নতুন এলাকাতেও তাপপ্রবাহ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, ফলে গরমের অনুভূতি আরও তীব্র হবে।
মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া পাবনার ঈশ্বরদীতে ৩৭ দশমিক ৫ ডিগ্রি, সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে ৩৭ ডিগ্রি, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার কুমারখালীতে ৩৭ ডিগ্রি এবং যশোরে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।
রাজধানী ঢাকায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, বৈশাখের প্রথম দিন থেকেই দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ শুরু হয়েছে এবং বুধবার তা আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)