ঢাকা, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩
ইরান সংঘাতে সংযমের আহ্বান জানাল বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: ইরানে সাম্প্রতিক হামলার ঘটনায় সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সরকার। একই সঙ্গে সংঘাতে জড়িত সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন ও কূটনৈতিক পথে সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
রোববার (১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ অবস্থান তুলে ধরা হয়। বিবৃতিতে বলা হয়, চলমান সংঘাত দীর্ঘায়িত হলে তা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়াবে এবং বেসামরিক জনগণের কল্যাণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
বাংলাদেশ সংশ্লিষ্ট পক্ষগুলোকে উত্তেজনা না বাড়িয়ে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছে। মতপার্থক্য নিরসনে কূটনীতিক প্রচেষ্টাকেই একমাত্র কার্যকর পথ হিসেবে বিবেচনা করার ওপর জোর দেওয়া হয়েছে।
এছাড়া বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতসহ অঞ্চলের কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনাও নিন্দা জানিয়েছে ঢাকা।
বাংলাদেশ আশা প্রকাশ করেছে, দ্রুত পরিস্থিতির অবসান ঘটবে এবং মধ্যপ্রাচ্যে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠিত হবে।
গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে ইসরায়েলি-মার্কিন বাহিনী হামলা চালায়। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রতিরক্ষামন্ত্রীসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হন বলে জানানো হয়।
এর জবাবে ইরানও পাল্টা ব্যবস্থা নেয়। তেল আবিবসহ মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালানো হচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নির্দেশনা জারি
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- অনলাইন ক্লাস হতে পারে যেসব স্কুল-কলেজে
- বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের নতুন সময়সূচি প্রকাশ
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- ফের বাড়ছে স্বর্ণের দাম
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্ট
- দেশে সোনা ও রুপার দামে বড় পতন
- সংসদে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন চাইলেন শিক্ষামন্ত্রী