ঢাকা, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাকিস্তান বনাম আফগানিস্তান; সামরিক শক্তিতে এগিয়ে কে?
ডুয়া ডেস্ক: দীর্ঘদিনের উত্তেজনাকে এক চরম যুদ্ধের রূপ দিয়ে আফগানিস্তানের অভ্যন্তরে ভয়াবহ বিমান হামলা শুরু করেছে পাকিস্তান। গত বৃহস্পতিবার সীমান্তে পাকিস্তানি সামরিক অবস্থানে আফগান বাহিনীর অতর্কিত হামলার চূড়ান্ত জবাব দিতে আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে ‘অপারেশন গজব লিল হক’ শুরু করেছে ইসলামাবাদ। পাকিস্তানি বিমান বাহিনীর (পিএএফ) এই নজিরবিহীন অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে ১৩৩ জন আফগান সেনা নিহতের খবর নিশ্চিত করা হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় দুই শতাধিক সদস্য।
ঘটনার সূত্রপাত হয় বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি), যখন আফগান বাহিনী সীমান্ত অতিক্রম করে পাকিস্তানের সামরিক চৌকিগুলো লক্ষ্য করে ভারী গোলাবর্ষণ শুরু করে। আফগান কর্মকর্তাদের দাবি অনুযায়ী, ওই হামলায় বেশ কয়েকজন পাকিস্তানি সেনা সদস্য প্রাণ হারান। এর ঠিক কয়েক ঘণ্টার মাথায় পাকিস্তান তাদের পূর্ণ সামরিক শক্তি নিয়ে পাল্টা আক্রমণে ঝাঁপিয়ে পড়ে। ‘অপারেশন গজব লিল হক’-এর তীব্রতায় সীমান্তের ওপারে আফগান সামরিক অবস্থানগুলো লণ্ডভণ্ড হয়ে গেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে।
দুই দেশের মধ্যে চলমান এই সংঘাতকে ঘিরে বৈশ্বিক সামরিক বিশ্লেষকরা পাকিস্তান ও আফগানিস্তানের শক্তির এক বিশাল ব্যবধান লক্ষ্য করছেন। সংখ্যার বিচারে পাকিস্তান এক অপরাজেয় শক্তি হলেও আফগান বাহিনী তাদের গেরিলা রণকৌশলের ওপর ভরসা রাখছে। নিচে দুই দেশের বর্তমান সামরিক সক্ষমতার একটি তুলনামূলক চিত্র তুলে ধরা হলো:
১. সেনাসদস্য: পাকিস্তানের রয়েছে প্রায় ৬ লাখ ৬০ হাজার নিয়মিত সক্রিয় সেনা। বিপরীতে আফগানিস্তানের সেনাসংখ্যা মাত্র ১ লাখ ৭২ হাজারের কাছাকাছি।
২. ট্যাংক ও সাঁজোয়া যান: পাকিস্তান বর্তমানে ৬ হাজারের বেশি সাঁজোয়া যুদ্ধযান এবং ৪ হাজার ৬০০-র বেশি অত্যাধুনিক আর্টিলারি পরিচালনা করছে। অন্যদিকে আফগানিস্তানের সংগ্রহে থাকা সোভিয়েত আমলের কিছু পুরোনো কামান ও সাঁজোয়া যানের সঠিক সংখ্যা এখনও রহস্যাবৃত।
৩. আকাশপথের শক্তি: পাকিস্তানের হাতে রয়েছে ৪৬৫টি শক্তিশালী যুদ্ধবিমান এবং ২৬০টির বেশি হেলিকপ্টার। এর বিপরীতে আফগানিস্তানের কোনো কার্যকর যুদ্ধবিমান নেই; কেবল হাতেগোনা কিছু পুরোনো হেলিকপ্টার রয়েছে যেগুলোর কার্যকারিতা নিয়ে খোদ বিশেষজ্ঞরা সন্দিহান।
৪. পারমাণবিক সক্ষমতা: পাকিস্তান বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, যাদের হাতে বর্তমানে আনুমানিক ১৭০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। আফগানিস্তানের এ ধরণের কোনো সক্ষমতা নেই।
যদিও সামরিক খাতা-কলমে পাকিস্তান বহুগুণ এগিয়ে, তবুও দুর্গম পাহাড়ি অঞ্চল এবং দীর্ঘদিনের সংঘাতের অভিজ্ঞতা আফগান বাহিনীকে কিছুটা সুবিধাজনক অবস্থানে রাখতে পারে। তবে আকাশপথে পাকিস্তানের বর্তমান আধিপত্য কাবুলের জন্য বড় ধরণের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এই নতুন যুদ্ধাবস্থা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে।
তথ্যসূত্র:আন্তর্জাতিক গণমাধ্যম ও সংবাদমাধ্যম
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন ছাত্রদল নেতাকে ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিল সরকার
- জাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে কারাদণ্ড
- নবম জাতীয় পে-স্কেল, কাটছাঁটের পর যত টাকা লাগছে?
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সময়সূচি প্রকাশ
- শাবিপ্রবির নতুন ভিসি ড. খায়রুল ইসলাম
- আন্তর্জাতিক সম্মেলনে ঢাবি শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন
- দেশে কমলো সোনার দাম, ভরি কত?
- সোমবার টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- ৭ কোটি মানুষ চরম সংকটের মুখে রয়েছে: পানিসম্পদ মন্ত্রী
- জাল সনদে নিয়োগ: ৬৩ শিক্ষককে শোকজ মাউশির
- কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব সুসংবাদ শুনতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- ঢাবিতে মাদারীপুর সদর ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা
- আফতাব অটো ও জেনেক্স ইনফোসিসের কর্তাদের ১.৪৩ কোটি টাকা জরিমানা
- রাজস্ব সংকটে জিপিএইচ ইস্পাত, ৯ মাসে লোকসান ১৩৫ শতাংশ