ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩
গণভোটের ফলাফলে ১০ লাখের বেশি ভোটের গরমিল
নিজস্ব প্রতিবেদক: সংবিধান সংস্কার তথা ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত জাতীয় গণভোটের ফলাফলে বিশাল এক সংশোধনী এনেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিক ঘোষণার তুলনায় চূড়ান্ত হিসেবে বৈধ ও মোট প্রদত্ত উভয় ধরণের ভোটের সংখ্যা ১০ লাখেরও বেশি কমে গেছে। মাছে বড় ধরণের এই গরমিলের সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা না দিলেও ইসি সচিবালয় এক অতিরিক্ত গেজেটের মাধ্যমে এই সংশোধিত পরিসংখ্যান প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত অতিরিক্ত গেজেটটি বিশ্লেষণ করলে দেখা যায়, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই গণভোটে ‘হ্যাঁ’ এবং ‘না’ উভয় পক্ষের প্রাপ্ত ভোটেই বড় ধরণের কাটছাঁট করা হয়েছে। যেখানে শুরুতে ৪ কোটি ৮২ লাখ ৬৬০টি ‘হ্যাঁ’ ভোট পাওয়ার কথা জানানো হয়েছিল, সংশোধিত গেজেটে তা ৯ লাখ ৭৪ হাজার ৬৮০টি কমে ৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০টিতে দাঁড়িয়েছে। একইভাবে ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি ‘না’ ভোট ১ লাখ ১১ হাজার ৪৯৫টি কমে বর্তমানে দাঁড়িয়েছে ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১টিতে।
বিপরীত চিত্র দেখা গেছে বাতিল হওয়া ভোটের ক্ষেত্রে। প্রাথমিক তালিকার তুলনায় এবার বাতিল হওয়া ভোটের সংখ্যা ১২ হাজার ৫৫৯টি বেড়ে দাঁড়িয়েছে ৭৪ লাখ ৩৫ হাজার ১৯৬টিতে। ভোটের এই সামগ্রিক রদবদলের ফলে আগে ঘোষিত ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩টি মোট প্রদত্ত ভোট বর্তমানে ১০ লাখ ৭৩ হাজার ৬১৬টি কমে ৭ কোটি ৬৬ লাখ ২১ হাজার ৪০৭টিতে ঠেকেছে। একইভাবে বাতিল বাদে বৈধ ভোটের সংখ্যাও ১০ লাখ ৮৬ হাজার ১৭৫টি হ্রাস পেয়েছে।
নির্বাচন কমিশন এই বিশাল অংকের ভোট কমার পেছনে কারিগরি কোনো ত্রুটির কথা উল্লেখ না করে বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ এর অধীনে অনুষ্ঠিত এই ভোটের স্বচ্ছতা নিশ্চিতেই জনস্বার্থে এই সংশোধনী গেজেট প্রকাশ করা হয়েছে। এর ফলে এখন সংশোধিত এই সংখ্যাগুলোই গণভোটের চূড়ান্ত ফলাফল হিসেবে গণ্য হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নির্দেশনা জারি
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের নতুন সময়সূচি প্রকাশ
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- ফের বাড়ছে স্বর্ণের দাম
- শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্ট
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- দেশে সোনা ও রুপার দামে বড় পতন
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- ৩০ সেকেন্ডের ভিডিওতে চমক দিলেন পরীমনি
- সংসদে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন চাইলেন শিক্ষামন্ত্রী