ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

৮ম জাতীয় ভোটার দিবসের সব কর্মসূচি স্থগিত ঘোষণা

২০২৬ ফেব্রুয়ারি ২৬ ১৮:৩৯:৪১

৮ম জাতীয় ভোটার দিবসের সব কর্মসূচি স্থগিত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: আগামী ২ মার্চ পালিত হতে যাওয়া ‘৮ম জাতীয় ভোটার দিবস’ উপলক্ষে কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের পূর্বনির্ধারিত সকল কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের উপসচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ২ মার্চ জাতীয় ভোটার দিবস উদযাপনের কেন্দ্রীয় কর্মসূচিসহ মাঠ পর্যায়ের সকল কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। এই সিদ্ধান্ত কেন্দ্রীয় কমিটি, উপকমিটিসহ সকল আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাঠানো এই চিঠিতে কর্মসূচি স্থগিতের সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো ধারণা করছে, প্রশাসনিক বা অনিবার্য কোনো কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে।

উল্লেখ্য, প্রতি বছর ২ মার্চ দেশে জাতীয় ভোটার দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে ভোটার সচেতনতা বাড়াতে র‍্যালি, আলোচনা সভা এবং নতুন ভোটার নিবন্ধনের বিশেষ কার্যক্রম গ্রহণ করা হয়। এবার দেশে ৮ম বারের মতো এই দিবসটি পালন করার প্রস্তুতি নেওয়া হয়েছিল।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

খরচ কমাচ্ছে সরকার: কমছে বিভিন্ন সুযোগ-সুবিধা

খরচ কমাচ্ছে সরকার: কমছে বিভিন্ন সুযোগ-সুবিধা

নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক অস্থিরতা মোকাবিলায় সরকারি ব্যয় নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ নিয়েছে সরকার। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাব বিবেচনায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন... বিস্তারিত