ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

আজ দুপুরে ২ ঘণ্টা বন্ধ থাকবে ঢাবি মেট্রো স্টেশন

২০২৬ ফেব্রুয়ারি ২৬ ১১:৫৬:১২

আজ দুপুরে ২ ঘণ্টা বন্ধ থাকবে ঢাবি মেট্রো স্টেশন

নিজস্ব প্রতিবেদক: অমর একুশে বইমেলা ২০২৬-এর বর্ণাঢ্য উদ্বোধন ঘিরে আজ রাজধানীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের মেলা প্রাঙ্গণে আগমন উপলক্ষ্যে নিরাপত্তার স্বার্থে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনটি আজ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মেট্রো স্টেশন কর্তৃপক্ষের পক্ষ থেকে এই জরুরি নির্দেশনার কথা জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আজ দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত টানা দুই ঘণ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে কোনো ট্রেন থামবে না। এই নির্দিষ্ট সময়ে সাধারণ যাত্রীরা স্টেশনে প্রবেশ করতে কিংবা সেখান থেকে বের হতে পারবেন না। তবে লাইনের অন্যান্য স্টেশনে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও কেবল এই স্টেশনে যাতায়াত সাময়িকভাবে স্থগিত থাকবে। বিকেল সাড়ে ৩টার পর থেকে পুনরায় কার্যক্রম স্বাভাবিক হবে।

আজ দুপুর ২টায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বহু প্রতীক্ষিত এই বইমেলার শুভ উদ্বোধন করবেন। এবারের মেলায় মোট ৫৪৯টি প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করছে। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রতিষ্ঠানকে স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। বইপ্রেমীদের মিলনমেলা শুরুর এই লগ্নে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতেই যাতায়াত ব্যবস্থায় এই সাময়িক পরিবর্তন আনা হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

খরচ কমাচ্ছে সরকার: কমছে বিভিন্ন সুযোগ-সুবিধা

খরচ কমাচ্ছে সরকার: কমছে বিভিন্ন সুযোগ-সুবিধা

নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক অস্থিরতা মোকাবিলায় সরকারি ব্যয় নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ নিয়েছে সরকার। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাব বিবেচনায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন... বিস্তারিত