ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩
নির্বাচন পর্যবেক্ষণ তথ্য সংরক্ষণে ইসির নতুন উদ্যোগ
নিজস্ব প্রতিবদেক: গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিদেশি পর্যবেক্ষকদের কার্যক্রম নথিভুক্ত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যেই ৩৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিকের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে উল্লেখ করা হয়, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে বিভিন্ন দেশের মোট ৫৭ জন বিদেশি পর্যবেক্ষক অংশ নেন। নির্বাচন কমিশনের আমন্ত্রণে আগত এসব পর্যবেক্ষকের জন্য লোকাল হসপিটালিটির ব্যবস্থা করা হয়।
বিদেশি অতিথিদের বিমানবন্দর থেকে গ্রহণ করে হোটেলে পৌঁছে দেওয়া, বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন, অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ, ভোটের দিন কেন্দ্র পরিদর্শন এবং সফর শেষে বিমানবন্দরে বিদায় দেওয়া পর্যন্ত সব কার্যক্রমের বিবরণ, ছবি ও সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করা হবে। পাশাপাশি তাদের কাছ থেকে নির্বাচন পর্যবেক্ষণ প্রতিবেদন নিয়ে সেগুলো সংকলন করে বই আকারে সংরক্ষণের পরিকল্পনা রয়েছে।
কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে বিদেশি পর্যবেক্ষকদের সংশ্লিষ্ট সব তথ্য একত্র করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রস্তুত করা। কমিটির সদস্যরা নিজ নিজ টিমের মাধ্যমে পর্যবেক্ষকদের প্রতিবেদন সংগ্রহ করে সদস্য-সচিবের কাছে জমা দেবেন এবং প্রয়োজনীয় রাইট-আপ ও ছবি সরবরাহ করবেন।
এছাড়া, কাজের প্রয়োজন হলে কমিটি অতিরিক্ত সদস্য কো-অপ্ট করার ক্ষমতাও রাখবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নির্দেশনা জারি
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- অনলাইন ক্লাস হতে পারে যেসব স্কুল-কলেজে
- বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের নতুন সময়সূচি প্রকাশ
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- ফের বাড়ছে স্বর্ণের দাম
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্ট
- দেশে সোনা ও রুপার দামে বড় পতন
- সংসদে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন চাইলেন শিক্ষামন্ত্রী