ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

গভর্নর পরিবর্তন স্বাভাবিক প্রক্রিয়ার অংশ: অর্থমন্ত্রী

২০২৬ ফেব্রুয়ারি ২৫ ১৯:০৪:২৭

গভর্নর পরিবর্তন স্বাভাবিক প্রক্রিয়ার অংশ: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে ড. আহসান এইচ মনসুরের জায়গায় মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন সরকার দায়িত্ব নেয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন পদে পরিবর্তন আনা স্বাভাবিক প্রক্রিয়া।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নতুন সরকার ক্ষমতায় এসেছে। অনেক পদে পরিবর্তন আসবেই। এখানে গভর্নর পদেও পরিবর্তন হয়েছে। এটি কোনও অস্বাভাবিক ঘটনা নয়। আরও অনেক জায়গায় পরিবর্তন হবে।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এক প্রশ্নের উত্তরে, কেন এত দ্রুত গভর্নর বদলানো হলো—অর্থমন্ত্রী এ বিষয়ে কোনো বিশেষ কারণ প্রকাশ না করে বলেন, এর কোনো বিশেষ কারণ নেই। এটি স্বাভাবিক প্রক্রিয়ার অংশ। অন্যান্য জায়গাতেও এমন পরিবর্তন হবে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

খরচ কমাচ্ছে সরকার: কমছে বিভিন্ন সুযোগ-সুবিধা

খরচ কমাচ্ছে সরকার: কমছে বিভিন্ন সুযোগ-সুবিধা

নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক অস্থিরতা মোকাবিলায় সরকারি ব্যয় নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ নিয়েছে সরকার। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাব বিবেচনায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন... বিস্তারিত