ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

পুরোনো তদন্তের সুপারিশেই পিলখানা হ'ত্যাকাণ্ডের বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৬ ফেব্রুয়ারি ২৫ ১১:৩৪:৩৪

পুরোনো তদন্তের সুপারিশেই পিলখানা হ'ত্যাকাণ্ডের বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: পিলখানা ট্রাজেডির বিচার প্রক্রিয়া নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, দীর্ঘ দেড় দশক আগের সেই পৈশাচিক হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করতে কোনো নতুন তদন্ত কমিশন গঠন করার পরিকল্পনা সরকারের নেই। বরং পূর্ববর্তী স্বাধীন তদন্তগুলোর সুপারিশ বাস্তবায়নেই এখন প্রশাসনের মূল মনোযোগ থাকবে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানী সামরিক কবরস্থানে বিডিআর বিদ্রোহে নিহত শহীদ সেনা কর্মকর্তাদের কবরে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন। আজ 'শহীদ সেনা দিবস' উপলক্ষে সেখানে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্বরোচিত এই ঘটনার পর বিভিন্ন সময় তদন্ত হয়েছে। এখন নতুন করে সময়ক্ষেপণ না করে স্বাধীন তদন্ত কমিশনগুলোর দেওয়া প্রস্তাবনাগুলো কার্যকর করার মাধ্যমেই প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, ১৭ বছর আগের সেই রক্তাক্ত ঘটনায় ৫৭ জন মেধাবী সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নাগরিক নির্মমভাবে প্রাণ হারিয়েছিলেন। জাতির সেই অপূরণীয় ক্ষতি পুষিয়ে নিতে এবং ন্যায়বিচার নিশ্চিত করাই এখন নতুন সরকারের প্রধান লক্ষ্য। তাই নতুন কোনো কমিশন গঠন না করে আগের সুপারিশগুলো আমলে নিয়ে আইনি ব্যবস্থার গতি বাড়ানো হবে বলে তিনি আশ্বস্ত করেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

খরচ কমাচ্ছে সরকার: কমছে বিভিন্ন সুযোগ-সুবিধা

খরচ কমাচ্ছে সরকার: কমছে বিভিন্ন সুযোগ-সুবিধা

নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক অস্থিরতা মোকাবিলায় সরকারি ব্যয় নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ নিয়েছে সরকার। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাব বিবেচনায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন... বিস্তারিত