ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩
দ্বিতীয় দফায় কমল এলপিজি’র দাম
নিজস্ব প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক সংক্রান্ত নতুন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে চলতি ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় দফায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন ঘোষণা অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমানো হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বিইআরসি এই নতুন মূল্য তালিকা প্রকাশ করে। সংস্থাটি জানিয়েছে, আজ মঙ্গলবার সন্ধ্যা থেকেই নতুন এই দাম কার্যকর হবে।
বিইআরসি’র বিজ্ঞপ্তি অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১৩৫৬ টাকা। এর আগে মাসের শুরুতে ২ ফেব্রুয়ারি এক লাফে ৫০ টাকা বাড়িয়ে সিলিন্ডারের দাম ১৩০৬ টাকা থেকে ১৩৫৬ টাকা করা হয়েছিল। এখন এনবিআর উৎপাদন পর্যায়ে মূসক প্রত্যাহার করে আমদানি পর্যায়ে আরোপ করায় মূল্যে এই নিম্নমুখী সমন্বয় সম্ভব হয়েছে।
একই সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কিছুটা কমানো হয়েছে। মাসের শুরুতে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৬২ টাকা ১৪ পয়সা করা হলেও এখন তা ২৮ পয়সা কমিয়ে ৬১ টাকা ৮৬ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি জানিয়েছে, বেসরকারি খাতের আমদানিকারকদের খরচ ও আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখে প্রতি মাসেই এই মূল্য সমন্বয় করা হয়। নতুন এই সিদ্ধান্তের ফলে রমজানের প্রাক্কালে সাধারণ ভোক্তাদের ওপর কিছুটা হলেও আর্থিক চাপ কমবে বলে আশা করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নির্দেশনা জারি
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের নতুন সময়সূচি প্রকাশ
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- ফের বাড়ছে স্বর্ণের দাম
- শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্ট
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- দেশে সোনা ও রুপার দামে বড় পতন
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- ৩০ সেকেন্ডের ভিডিওতে চমক দিলেন পরীমনি
- সংসদে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন চাইলেন শিক্ষামন্ত্রী