ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

সিইসিকে ইইউ রাষ্ট্রদূতের অভিনন্দন ও সহযোগিতার নতুন বার্তা

২০২৬ ফেব্রুয়ারি ২৩ ১৯:২৩:৩৯

সিইসিকে ইইউ রাষ্ট্রদূতের অভিনন্দন ও সহযোগিতার নতুন বার্তা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচনের সফল সমাপ্তির পর এবার সামনে থাকা বিশাল স্থানীয় সরকার নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলায় নির্বাচন কমিশনের (ইসি) পাশে থাকার বড় আশ্বাস দিল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সাথে এক সৌজন্য সাক্ষাতে এই সহযোগিতার বার্তা পৌঁছে দেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক ও সফলভাবে আয়োজনের জন্য সিইসিকে বিশেষ অভিনন্দন জানায় ইইউ প্রতিনিধি দল। বৈঠকে সিইসির পাশাপাশি ইসির সিনিয়র সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন। ইইউ রাষ্ট্রদূত উল্লেখ করেন যে, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা বর্তমান কমিশনের একটি বড় সাফল্য, যা আন্তর্জাতিক মহলেও প্রশংসিত হয়েছে।

বৈঠকে শুধু অভিনন্দন নয়, বরং সামনের দিনগুলোতে ইসির হাতে থাকা বিশাল কর্মযজ্ঞ নিয়েও বিস্তারিত আলোচনা হয়। ইইউ রাষ্ট্রদূত স্মরণ করিয়ে দেন যে, জাতীয় নির্বাচন শেষ হলেও কমিশনের দায়িত্ব শেষ হয়ে যায়নি; সামনে ১২টি সিটি কর্পোরেশন, ৪৯৫টি উপজেলা পরিষদ এবং ৪ হাজার ৫৮২টি ইউনিয়ন পরিষদে ভোট আয়োজনের মতো বিশাল চ্যালেঞ্জ রয়েছে। এছাড়াও বিভিন্ন এলাকার উপনির্বাচনগুলোও এই তালিকায় রয়েছে।

এই বিশাল স্থানীয় সরকার নির্বাচনগুলো সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ইইউ তাদের কারিগরি ও অন্যান্য সব ধরনের সহায়তা আগের মতোই অব্যাহত রাখবে বলে প্রতিশ্রুতি দেন মাইকেল মিলার। তিনি আশ্বস্ত করেন যে, গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে ইইউ সব সময় বাংলাদেশের নির্বাচন কমিশনের পাশে থাকবে।

এর জবাবে সিইসি এ এম এম নাসির উদ্দিন জাতীয় নির্বাচনে ইইউর দেওয়া সব ধরনের সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ত্রয়োদশ জাতীয় নির্বাচন ছিল বর্তমান কমিশনের প্রথম এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যা সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে আন্তর্জাতিক অংশীদারদের আস্থা অর্জনে সক্ষম হলো ইসি।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

খরচ কমাচ্ছে সরকার: কমছে বিভিন্ন সুযোগ-সুবিধা

খরচ কমাচ্ছে সরকার: কমছে বিভিন্ন সুযোগ-সুবিধা

নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক অস্থিরতা মোকাবিলায় সরকারি ব্যয় নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ নিয়েছে সরকার। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাব বিবেচনায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন... বিস্তারিত