ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
পুলিশে ২৭০১ কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্তিশালী করতে দ্রুত ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে আগের সরকারের সময়ে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পুনঃযাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, আমাদের প্রধান উদ্দেশ্য জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীকে পরিচালনা করা। তিনি জানান, কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া দ্রুত শুরু হবে এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া আগের সরকারের সময় দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্সগুলো নতুন করে যাচাই করা হবে বলেও জানান তিনি। তিনি বলেন, সেসব লাইসেন্স যথাযথ নিয়মে দেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হবে। লাইসেন্স যারা পেয়েছে তারা এটা পাওয়ার উপযুক্ত কি না সেটা যাচাই করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আশা করি এটা দ্রুততার সঙ্গে করতে পারব।
রাজনৈতিক বিবেচনায় দেওয়া লাইসেন্স বাতিলের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, যেগুলো রাজনৈতিক উদ্দেশ্যে লাইসেন্স পেয়েছে সেগুলো বাতিল করা হবে। একই সঙ্গে এসব লাইসেন্সের অধীনে অস্ত্র থাকলে সেগুলোও বাতিল হবে।
অবৈধ অস্ত্র প্রসঙ্গে তিনি বলেন, আমার জানা মতে দশ হাজারের বেশি অস্ত্র এখনো উদ্ধার হয়নি। এসব অস্ত্র বর্তমানে অবৈধ অবস্থায় রয়েছে উল্লেখ করে তিনি জানান, এগুলো এখন অবৈধ।
এসময় প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। তিনি বলেন, এগুলো নিয়ে মামলা হতে পারে এবং যথাযথ প্রক্রিয়ায় এগুলো উদ্ধার করা হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আনতে প্রবাসীদের উৎসাহের আহ্বান তথ্যমন্ত্রীর
- বাংলাদেশের শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ইউনিভার্সিটি
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- শিক্ষক-শিক্ষার্থী ও দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের নববর্ষের শুভেচ্ছা
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- আগের মালিকদের হাতে ফিরছে একীভূত পাঁচ ইসলামী ব্যাংক
- ঢাবির ক্ষণিকা বাস দু/র্ঘটনায় আ/হত ৮ শিক্ষার্থী