ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩
রাজধানীজুড়ে আজকের কর্মসূচি (২৩ ফেব্রুয়ারি)
নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে প্রতিদিনের মতো আজও বিভিন্ন কর্মসূচিকে ঘিরে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচলে প্রভাব পড়তে পারে। তাই অপ্রয়োজনীয় ভোগান্তি এড়াতে বাইরে বের হওয়ার আগে কোথায় কী ধরনের কর্মসূচি রয়েছে সে বিষয়ে ধারণা রাখা গুরুত্বপূর্ণ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন স্থানে কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ধর্ম উপদেষ্টার কর্মসূচি
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত মাসব্যাপী ইসলামী বইমেলার উদ্বোধন করবেন। বিকেল ৩টায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদ-এর দক্ষিণ গেটে এই বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে।
মির্জা ফখরুলের কর্মসূচি
বেলা ১১টায় নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মোবাইল কোর্ট পরিচালনা
রাজধানীর কাওরান বাজার এলাকায় বাজারমূল্য তদারকি, মনিটরিং ও নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এতে অংশ নেবেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভোক্তা অধিদফতরের ম্যাজিস্ট্রেটরা। এ কার্যক্রম নিয়ে দুপুর ১২টায় র্যাব-২ এর পক্ষ থেকে র্যাবের মিডিয়া গলিতে ব্রিফিং দেওয়া হবে।
এসব কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর সংশ্লিষ্ট এলাকায় মানুষের উপস্থিতি ও যান চলাচলের চাপ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই নগরবাসীকে আগেভাগে পরিকল্পনা করে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নির্দেশনা জারি
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- অনলাইন ক্লাস হতে পারে যেসব স্কুল-কলেজে
- বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের নতুন সময়সূচি প্রকাশ
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- ফের বাড়ছে স্বর্ণের দাম
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্ট
- দেশে সোনা ও রুপার দামে বড় পতন
- সংসদে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন চাইলেন শিক্ষামন্ত্রী