ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

আরও ৭১৩ জুলাইযোদ্ধার গেজেট প্রকাশ, জানুন কার কত ভাতা

২০২৬ ফেব্রুয়ারি ২২ ২০:৩৭:২৮

আরও ৭১৩ জুলাইযোদ্ধার গেজেট প্রকাশ, জানুন কার কত ভাতা

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাইযোদ্ধাদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে আরও ৭১৩ জনের নাম গেজেটে অন্তর্ভুক্ত করেছে সরকার। তিনটি পৃথক ক্যাটাগরিতে ধাপে ধাপে গত ১১, ১৩ ও ১৭ ফেব্রুয়ারি এসব গেজেট প্রকাশ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এর ফলে বর্তমানে সারা দেশে তালিকাভুক্ত জুলাইযোদ্ধার সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের গেজেটে অতি গুরুতর আহত বা ‘ক’ ক্যাটাগরিতে ৬ জন এবং গুরুতর আহত বা ‘খ’ ক্যাটাগরিতে ৩৩ জন স্থান পেয়েছেন। বাকি ৬৭৪ জন সাধারণ আহত জুলাইযোদ্ধা হিসেবে ‘গ’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়েছেন। আঞ্চলিকভাবে নতুন তালিকায় সবচেয়ে বেশি ২৫১ জন ঢাকা বিভাগের এবং ২৩৬ জন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। এছাড়া রাজশাহী, রংপুর, সিলেট ও খুলনা বিভাগ থেকেও উল্লেখযোগ্য সংখ্যক আহত যোদ্ধা এই তালিকায় ঠাঁই পেয়েছেন।

২০২৫ সালের ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের কল্যাণ এবং পুনর্বাসন অধ্যাদেশ’ অনুযায়ী সরকার এই স্বীকৃতি প্রদান করছে। গেজেটভুক্ত জুলাইযোদ্ধাদের জন্য বিশেষ আর্থিক সুবিধা ও মাসিক ভাতার ব্যবস্থাও রাখা হয়েছে। ‘ক’ শ্রেণির যোদ্ধারা এককালীন ৫ লাখ টাকা এবং প্রতি মাসে ২০ হাজার টাকা করে ভাতা পাবেন। ‘খ’ শ্রেণির যোদ্ধারা পাবেন এককালীন ৩ লাখ টাকা এবং মাসে ১৫ হাজার টাকা ভাতা। এছাড়া ‘গ’ শ্রেণির সাধারণ আহতদের জন্য এককালীন ১ লাখ টাকা এবং মাসিক ১০ হাজার টাকা ভাতার ব্যবস্থা করা হয়েছে।

ভাতার পাশাপাশি আহতদের দীর্ঘমেয়াদী চিকিৎসা সহায়তাও দিচ্ছে সরকার। তবে তালিকায় স্বচ্ছতা নিশ্চিত করতে সতর্ক অবস্থান নিয়েছে কর্তৃপক্ষ। এর আগে ভুল তথ্য বা একাধিকবার নাম আসায় ১২৮ জনের গেজেট বাতিল করা হয়েছে। বর্তমানে প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে কয়েক দফায় এই তালিকা হালনাগাদ করা হচ্ছে যাতে প্রকৃত আহতরা কোনোভাবেই সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

২ বিলিয়ন ডলার জরুরি সহায়তা পাচ্ছে বাংলাদেশ

২ বিলিয়ন ডলার জরুরি সহায়তা পাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক ঘাটতি কাটিয়ে উঠতে নিয়মিত বাজেট সহায়তার বাইরে বাংলাদেশকে অতিরিক্ত আর্থিক সহায়তা দেওয়ার... বিস্তারিত