ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩
পুলিশের উচ্চপর্যায়ে কিছু পরিবর্তন আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: চাঁদা দাবিকে কেন্দ্র করে রাজধানীর একটি এমব্রয়ডারি কারখানায় হামলার ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ দিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ে পরিবর্তনের আভাসও দিয়েছেন তিনি।
রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা জানান।
আদাবর এলাকায় একটি প্রতিষ্ঠানে হামলার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনার খবর তিনি পেয়েছেন এবং তাৎক্ষণিকভাবে বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অভিযোগের সত্যতা মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
পুলিশের উচ্চপর্যায়ে পরিবর্তনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কিছু পরিবর্তন আসবে—এটা নিশ্চিত, তবে সে বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
এ সময় সংসদ অধিবেশন প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, সংবিধান অনুযায়ী অধিবেশন আহ্বানের প্রজ্ঞাপন কমপক্ষে ১৫ দিন আগে জারি করতে হয়। জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রস্তাব প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে এবং প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করবেন। সেই অনুযায়ী আগামী ১২ মার্চ সংসদ অধিবেশন ডাকার পরিকল্পনা রয়েছে।
মন্ত্রী আরও বলেন, ওই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন, অন্তর্বর্তী সময়ে জারি করা অধ্যাদেশ উপস্থাপন, শোক প্রস্তাব গ্রহণ এবং রাষ্ট্রপতির ভাষণসহ নিয়মিত সংসদীয় কার্যক্রম পরিচালিত হবে।
নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখনো আলোচনা হয়নি। স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনসহ অন্যান্য বিষয় যথাসময়ে চূড়ান্ত করা হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নির্দেশনা জারি
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের নতুন সময়সূচি প্রকাশ
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- ফের বাড়ছে স্বর্ণের দাম
- শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্ট
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- দেশে সোনা ও রুপার দামে বড় পতন
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- ৩০ সেকেন্ডের ভিডিওতে চমক দিলেন পরীমনি
- সংসদে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন চাইলেন শিক্ষামন্ত্রী