ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

নতুন সরকারের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত

২০২৬ ফেব্রুয়ারি ২২ ১৪:১৬:০৮

নতুন সরকারের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও সৌদি আরব–এর কূটনৈতিক সম্পর্ক জোরদারে নতুন সরকারের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু করেছে রিয়াদ। এর অংশ হিসেবে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া রোববার পররাষ্ট্র নেতৃত্ব ও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি পৃথকভাবে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম–এর সঙ্গে। নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর বিদেশি কূটনীতিকদের মধ্যে তিনিই প্রথম এই দুই মন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের সুযোগ পেলেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সকালে প্রথমে প্রতিমন্ত্রীর দপ্তরে গিয়ে সাক্ষাৎ করেন সৌদি রাষ্ট্রদূত। পরে তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য বৈঠকে মিলিত হন। উভয় বৈঠকেই দ্বিপক্ষীয় সহযোগিতা, পারস্পরিক স্বার্থ এবং ভবিষ্যৎ সম্পর্ক জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

একই দিনে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গেও সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত। সেখানে দুই দেশের সম্পর্ক আরও বিস্তৃত করার বিষয়ে মতবিনিময় হয়।

বৈঠকে বিশেষভাবে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো, বাংলাদেশি কর্মী নিয়োগ বা জনশক্তি রপ্তানি সম্প্রসারণ এবং জ্বালানি খাতে সম্ভাব্য বিনিয়োগ নিয়ে গুরুত্বসহকারে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

২ বিলিয়ন ডলার জরুরি সহায়তা পাচ্ছে বাংলাদেশ

২ বিলিয়ন ডলার জরুরি সহায়তা পাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক ঘাটতি কাটিয়ে উঠতে নিয়মিত বাজেট সহায়তার বাইরে বাংলাদেশকে অতিরিক্ত আর্থিক সহায়তা দেওয়ার... বিস্তারিত