ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
ভাষা সংরক্ষণে পর্যাপ্ত বাজেট বরাদ্দ জরুরি: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন মন্তব্য করেছেন, ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠান শুরুতে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মন্ত্রী বলেন, “২১ ফেব্রুয়ারি কেবল শোকের দিন নয়, এটি আমাদের আত্মপরিচয়, আত্মমর্যাদা ও সাংস্কৃতিক অস্তিত্ব রক্ষার দিন।”
মন্ত্রী উল্লেখ করেন, ইউনেস্কোর স্বীকৃতির মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে, যা বাংলা ভাষাভাষী জাতির জন্য গর্বের বিষয়।
শিক্ষামন্ত্রী বলেন, বাংলা ভাষা বর্তমানে বিশ্বের সপ্তম বৃহত্তম ভাষা হিসেবে স্বীকৃত। রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার অর্জনের মাধ্যমে বাংলা সাহিত্যের মর্যাদা আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে।
ভাষা ইনস্টিটিউটের কার্যক্রমের প্রসঙ্গে মিলন বলেন, প্রতিষ্ঠানটি দীর্ঘ সময় পর কার্যক্রম শুরু করলেও অগ্রগতি ধীর। বর্তমানে ১৪টি ভাষার মধ্যে মাত্র ৪টি সংযোজিত হয়েছে, যা আরও দ্রুত সম্প্রসারণের প্রয়োজন। তিনি সংশ্লিষ্টদের দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
মন্ত্রী বহুভাষাভিত্তিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, “ভাষা মানেই পরিচয়, ভাষা মানেই ইতিহাস, ভাষা মানেই মর্যাদা।” মাতৃভাষার পাশাপাশি অন্যান্য ভাষার চর্চা আন্তর্জাতিক যোগাযোগ ও জ্ঞানবিনিময়ের জন্য গুরুত্বপূর্ণ হলেও নিজের ভাষার ভিত্তি শক্তিশালী করাই প্রথম শর্ত।
তিনি প্রয়াত শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল মালেককে স্মরণ করেন, যিনি আন্তর্জাতিক মানসম্পন্ন গ্রন্থ প্রণয়ের উদ্যোগ নেন। এছাড়া কবি আব্দুল হাই শিকদারের মাতৃভাষার প্রতি অবিচল অবস্থানও উল্লেখ করে মন্ত্রী বলেন, “বাংলা ভাষা আমাদের স্বপ্ন, চিন্তা ও ভবিষ্যতের ভাষা। এ ভাষার বিকল্প নেই।”
মন্ত্রী আরও বলেন, ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণে পর্যাপ্ত বাজেট বরাদ্দ অপরিহার্য। এ বিষয়ে আন্তর্জাতিক সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আনতে প্রবাসীদের উৎসাহের আহ্বান তথ্যমন্ত্রীর
- বাংলাদেশের শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ইউনিভার্সিটি
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- শিক্ষক-শিক্ষার্থী ও দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের নববর্ষের শুভেচ্ছা
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- আগের মালিকদের হাতে ফিরছে একীভূত পাঁচ ইসলামী ব্যাংক
- ঢাবির ক্ষণিকা বাস দু/র্ঘটনায় আ/হত ৮ শিক্ষার্থী