ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
মিচেল মার্শের বিধ্বংসী ফিফটি, বিশ্বকাপ মিশন শেষ করল অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেস্ক: ওমানকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে এক দাপুটে জয়ের মাধ্যমে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ করল অস্ট্রেলিয়া। বোলারদের নিয়ন্ত্রিত বোলিং আর ব্যাটারদের বিধ্বংসী মেজাজে মাত্র ১০৪ রানেই ওমানকে গুটিয়ে দিয়ে ১০ ওভারের আগেই জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামে ওমান। অস্ট্রেলিয়ার বোলিং তোপের মুখে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ওমানের পক্ষে ওয়াসিম আলি সর্বোচ্চ ৩২ রান করেন। এছাড়া জতীন্দর সিং ১৭, হাম্মাদ মির্জা ১৬ এবং কারান সোনাভালে ১২ রান করলেও বাকি ব্যাটাররা দুই অঙ্কের ঘরে পৌঁছাতে ব্যর্থ হন। ফলে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১০৪ রানে থামে ওমানের ইনিংস।
অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে আগুন ঝরিয়েছেন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। তিনি মাত্র ২১ রান খরচ করে একাই শিকার করেন ৪টি উইকেট। এছাড়া জাভিয়ার বার্টলেট ও গ্লেন ম্যাক্সওয়েল ২টি করে উইকেট নিয়ে ওমানকে অল্পতে আটকে দিতে বড় ভূমিকা রাখেন।
১০৫ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে কোনো চাপই অনুভব করেনি অস্ট্রেলিয়া। দুই ওপেনার মিচেল মার্শ ও ট্রাভিস হেড শুরু থেকেই ওমানি বোলারদের ওপর চড়াও হন। উদ্বোধনী জুটিতেই আসে ৯৩ রান। ট্রাভিস হেড ৩২ রান করে আউট হয়ে গেলেও অধিনায়ক মিচেল মার্শ ঝড়ো ব্যাটিং চালিয়ে যান। তিনি মাত্র ৩৩ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন। জশ ইংলিশ ৬ বলে ১২ রান করে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।
অস্ট্রেলিয়া ৯ উইকেট এবং ৬২ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায়। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার আক্ষেপ থাকলেও, শেষ ম্যাচে এমন বড় জয় অজি শিবিরে কিছুটা স্বস্তি এনে দিয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্ট
- ৩০ সেকেন্ডের ভিডিওতে চমক দিলেন পরীমনি
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- জেলাভিত্তিক পুলিশ নিয়োগ, দেখে নিন কোথায় কত পদ
- ফেল করা শিক্ষার্থীরা কতবার পরীক্ষা দিতে পারবে, জানালেন শিক্ষামন্ত্রী
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ
- ২০২৬ এইচএসসি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
- সংসদে অনুমোদন পেল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি