ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২
শহীদ মিনার এলাকায় সাধারণের চলাচলে ডিএমপির বিশেষ নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে আসা সাধারণ মানুষের জন্য বিশেষ চলাচল নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে শহিদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এই রুট ম্যাপ ও নিরাপত্তা পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন।
ডিএমপি কমিশনার জানান, ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে ইচ্ছুক সর্বসাধারণকে অবশ্যই পলাশীর মোড়, জগন্নাথ হল ক্রসিং এবং শহিদ মিনার রোড ব্যবহার করে মূল বেদীতে আসতে হবে। নিরাপত্তার স্বার্থে এই নির্ধারিত পথগুলো ছাড়া অন্য কোনো সড়ক ব্যবহার না করার জন্য কঠোরভাবে অনুরোধ জানানো হয়েছে। শ্রদ্ধা নিবেদন শেষে প্রস্থানের জন্য দোয়েল চত্বর অথবা চাঁনখারপুল পথ ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে শহিদ মিনার এলাকায় বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কমিশনার স্পষ্টভাবে বলেন, কোনো দর্শনার্থী যেন সাথে করে ধারালো অস্ত্র, দাহ্য পদার্থ, বড় ব্যাগ বা কোনো ধরণের ঝুঁকিপূর্ণ সামগ্রী বহন না করেন। এছাড়া এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা ও ড্রোন নজরদারি রাখা হয়েছে।
সময়সূচির বিষয়ে জানানো হয়, প্রতিবছরের মতো এবারও মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, ভিভিআইপি এবং বিদেশি কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদনের পর রাত ১২টা ৪০ মিনিটের দিকে শহিদ মিনার চত্বর সর্বস্তরের জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ১৫ হাজার পুলিশ সদস্যের পাশাপাশি সোয়াট (SWAT), বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। শান্তিপূর্ণভাবে দিবসটি উদযাপনে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে পুলিশ প্রশাসন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নির্দেশনা জারি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ এপ্রিল)
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- ৪.৯ মাত্রার ভূমিকম্পে টের পেল বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ এপ্রিল)
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- অনলাইন ক্লাস হতে পারে যেসব স্কুল-কলেজে
- সংসদে তিন বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের অনুমোদন
- বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের নতুন সময়সূচি প্রকাশ
- ফের বাড়ছে স্বর্ণের দাম
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- দেশে সোনা ও রুপার দামে বড় পতন