ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩
ভোক্তার ম্যাজিস্ট্রেট ও ব্যবসায়ীর বাকবিতণ্ডা নিয়ে মুখ খুললেন ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মৌলভীবাজারে বাজার তদারকি করতে যাওয়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেটের সাথে একজন ব্যবসায়ীর অনাকাঙ্ক্ষিত বাগবিতণ্ডার ঘটনা নিয়ে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি এই ঘটনাকে ‘অত্যন্ত অনাকাঙ্ক্ষিত’ হিসেবে অভিহিত করেছেন এবং ভবিষ্যতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি রোধে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে চকবাজারের মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির নেতাদের সাথে এক মতবিনিময় শেষে সাংবাদিকদের ডিএমপি কমিশনার বলেন, “ম্যাজিস্ট্রেটের সাথে ব্যবসায়ীদের মধ্যে এমন আচরণ কাম্য নয়। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভেজাল রোধে ব্যবসায়ীদের সচেতন হতে হবে। যারা খাবারের ভেজাল মেশায় তারা দেশ ও জাতির শত্রু। পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় রাখতে ব্যবসায়ীরা সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আমি আশা করি।”
অন্যদিকে, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আবুল হাশেম এই ঘটনাকে ‘দুঃখজনক’ বলে বর্ণনা করেন। তিনি বলেন, “বিষয়টি কিছুটা অতিরঞ্জিত হয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়েছে। সংশ্লিষ্ট ব্যবসায়ী তাঁর আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছেন। ভবিষ্যতে এ ধরণের কোনো ঘটনা ঘটবে না এবং ব্যবসায়ীরা আগের মতোই প্রশাসন ও ভোক্তা অধিকারকে পূর্ণ সহযোগিতা করবেন।”
উল্লেখ্য, রমজানে বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের কড়াকড়ির সময় জনৈক ব্যবসায়ীর সাথে তর্কের একটি ভিডিও ভাইরাল হলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ডিএমপি কমিশনারের এই মধ্যস্থতামূলক অবস্থান ও ব্যবসায়ীদের আশ্বাসের মধ্য দিয়ে অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির অবসান ঘটবে বলে মনে করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নির্দেশনা জারি
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- অনলাইন ক্লাস হতে পারে যেসব স্কুল-কলেজে
- বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের নতুন সময়সূচি প্রকাশ
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- ফের বাড়ছে স্বর্ণের দাম
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্ট
- দেশে সোনা ও রুপার দামে বড় পতন
- সংসদে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন চাইলেন শিক্ষামন্ত্রী