ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

একুশে ফেব্রুয়ারিতে নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই: ডিএমপি

২০২৬ ফেব্রুয়ারি ২০ ১২:০৯:৫৬


একুশে ফেব্রুয়ারিতে নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচিকে ঘিরে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো কর্মসূচি ঘিরে থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রস্তুতি পরিদর্শনে এসে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, কয়েক দিন আগে অনুষ্ঠিত নির্বাচনে কোনো ত্রুটি-বিচ্যুতি ঘটেনি। একইভাবে একুশে ফেব্রুয়ারির কর্মসূচিও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি জানান, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং স্বেচ্ছাসেবকরাও সহযোগিতায় থাকবেন। শহীদ মিনার ও আশপাশ এলাকায় প্রায় ১৫ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।

ডিএমপি কমিশনার অনুরোধ করেন, শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পলাশীর মোড়, জগন্নাথ হল ক্রসিং ও শহীদ মিনার রোড ব্যবহার করতে হবে। অন্য কোনো পথ দিয়ে প্রবেশ না করার আহ্বান জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়েল চত্বর বা চাঁনখানপুল দিয়ে বের হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া শহীদ মিনার প্রাঙ্গণে কোনো ধরনের ধারালো বস্তু বা দাহ্য পদার্থ বহন না করার আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেন, দুর্ঘটনা এড়াতে বোম্ব ডিস্পোজাল ইউনিট, সিসিটিভি ক্যামেরা ও ডগ স্কোয়াডসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা রাখা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশে ৬৪টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চলবে। পাশাপাশি দেশব্যাপীও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানান তিনি।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

খরচ কমাচ্ছে সরকার: কমছে বিভিন্ন সুযোগ-সুবিধা

খরচ কমাচ্ছে সরকার: কমছে বিভিন্ন সুযোগ-সুবিধা

নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক অস্থিরতা মোকাবিলায় সরকারি ব্যয় নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ নিয়েছে সরকার। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাব বিবেচনায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন... বিস্তারিত