ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩
১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার
নিজস্ব প্রতিবেদক: সাধারণ মানুষের কষ্ট লাঘবে এবং বাজার সিন্ডিকেট ভেঙে দিতে রমজান মাসজুড়ে ১০ লাখ পরিবারের কাছে সাশ্রয়ী মূল্যে পুষ্টিকর খাদ্য পৌঁছে দেওয়ার বিশাল এক কর্মযজ্ঞ শুরু করেছে নতুন সরকার।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মহাখালীতে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানে এই বিশেষ বিক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নিম্ন আয়ের মানুষের প্রোটিন চাহিদা মেটাতে দুধ, ডিম ও মাংসের এই সরবরাহ বাজার স্থিতিশীল রাখতে বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এই কর্মসূচির ঘোষণা দিয়ে বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতির ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে নিম্নআয়ের মানুষের জন্য সুলভ মূল্যে প্রোটিনসমৃদ্ধ খাদ্য (দুধ, ডিম, মাংস ও মাছ) সরবরাহের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ কার্যক্রমের আওতায় সারাদেশে প্রায় ১০ লক্ষাধিক পরিবারকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর ফলে বাজারে মূল্য নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে এবং সাধারণ ভোক্তারাও উপকৃত হবেন।”
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দেন যে, অসাধু ব্যবসায়ীদের কারসাজি রুখতে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। তিনি বলেন, “রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের মূল্য বৃদ্ধি করলে নিম্নআয়ের মানুষের কষ্ট বেড়ে যায়। নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবে সরকারের এধরণের উদ্যোগ তাদের জন্য সহায়ক ভূমিকা রাখবে। ভবিষ্যতে এ কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।”
নতুন সরকারের বৃহৎ পরিকল্পনার কথা তুলে ধরে টুকু আরও বলেন, “সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে।” এ সময় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রামের কথা স্মরণ করেন। তাঁর মতে, তাঁদের ত্যাগ ও আদর্শই নতুন সরকারকে দেশ পুনর্গঠনে অনুপ্রাণিত করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, বিপিআইসিসি সভাপতি মশিউর রহমান এবং পোল্ট্রি ও ডেইরি শিল্পের শীর্ষ নেতৃবৃন্দ। তাঁরা মনে করেন, সরকারি এই হস্তক্ষেপের ফলে বাজারে দুধ, ডিম ও মাংসের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নির্দেশনা জারি
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের নতুন সময়সূচি প্রকাশ
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- ফের বাড়ছে স্বর্ণের দাম
- শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্ট
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- দেশে সোনা ও রুপার দামে বড় পতন
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- ৩০ সেকেন্ডের ভিডিওতে চমক দিলেন পরীমনি
- সংসদে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন চাইলেন শিক্ষামন্ত্রী