ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩
দুর্ঘটনার কবলে মেসুত ওজিল ও বিলাল এরদোয়ানের গাড়িবহর
নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার পথে কক্সবাজারের উখিয়ায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জার্মানির বিশ্বকাপজয়ী সাবেক ফুটবল তারকা মেসুত ওজিল এবং তুরস্কের প্রেসিডেন্টের পুত্র নেকমেতিন বিলাল এরদোয়ানকে বহনকারী গাড়িবহর। তবে এই ঘটনায় ওজিল কিংবা তুরস্কের প্রতিনিধি দলের কেউ আহত হননি।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া কুতুপালং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওজিল ও বিলাল এরদোয়ানকে বহনকারী ভিআইপি গাড়িবহরটি ক্যাম্প থেকে ফেরার সময় একটি দ্রুতগামী মোটরচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর চালক আহত হন। তাৎক্ষণিকভাবে আহত চালকের নাম-পরিচয় জানা না গেলেও তাঁকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
উখিয়ার শাহপুরী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে মেসুত ওজিল ও বিলাল এরদোয়ানের গাড়িবহরটির সঙ্গে একটি অটোরিকশার সংঘর্ষ হয়েছে। অটোরিকশাটি জব্দ করা হয়েছে এবং চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা পুরো ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।”
এর আগে মেসুত ওজিল ও তুরস্কের প্রতিনিধি দলটি উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। বিকেলে ৪ নম্বর ক্যাম্পে তিনি রোহিঙ্গা শিশুদের সঙ্গে ফুটবল খেলেন এবং সন্ধ্যায় তাদের সঙ্গে ইফতারে অংশ নেন। ওজিলের এই সফর ঘিরে রোহিঙ্গা ক্যাম্পে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গিয়েছিল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নির্দেশনা জারি
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- অনলাইন ক্লাস হতে পারে যেসব স্কুল-কলেজে
- বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের নতুন সময়সূচি প্রকাশ
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- ফের বাড়ছে স্বর্ণের দাম
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্ট
- দেশে সোনা ও রুপার দামে বড় পতন
- সংসদে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন চাইলেন শিক্ষামন্ত্রী