ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২
অধ্যক্ষ ও প্রধান শিক্ষক নিয়োগে আবেদনের সময় বাড়ল
নিজস্ব প্রতিবেদক: স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে আগ্রহীদের জন্য বাড়তি সুযোগ দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই আবেদনের মেয়াদ সাতদিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রার্থীদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং শিগগিরই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, ‘আবেদনের সময় সাতদিন বাড়ানো হচ্ছে। আগামী আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত (শুক্রবার থেকে বৃহস্পতিবার) আবেদনের সময় বৃদ্ধি করার সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি আমাদের (এনটিআরসিএ) ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। খুব অল্প সময়ের ব্যবধানে নোটিশ জারি করা হবে।’
এনটিআরসিএর বিজ্ঞপ্তি অনুযায়ী, বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান পদে মোট ১৩ হাজার ৫৫৯টি শূন্যপদের বিপরীতে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে মাঠপর্যায়ের তথ্য অনুযায়ী শূন্যপদের সংখ্যা কিছুটা পরিবর্তিত হতে পারে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে—মোট ১০ হাজার ২৭৮টি। এর মধ্যে স্নাতক (পাস) কলেজে অধ্যক্ষ ৫৮৪টি ও উপাধ্যক্ষ ৬২৭টি পদ খালি। উচ্চ মাধ্যমিক কলেজে অধ্যক্ষ ৫১১টি এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ২৫৭টি অধ্যক্ষ পদ শূন্য রয়েছে। মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ৩ হাজার ৯২৩টি ও সহকারী প্রধান শিক্ষক ৩ হাজার ৮৭২টি পদ খালি। এছাড়া নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে রয়েছে ৫০৪টি শূন্যপদ।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ ১১০টি, ভোকেশনাল প্রতিষ্ঠানে সুপারিনটেনডেন্ট ৪০টি এবং সহকারী সুপারিনটেনডেন্ট ৪০টিসহ মোট ১৯০টি পদ শূন্য রয়েছে।
অন্যদিকে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় কামিল পর্যায়ে অধ্যক্ষ ৩৪টি ও উপাধ্যক্ষ ৫৩টি পদ খালি। ফাজিল পর্যায়ে অধ্যক্ষ ২০২টি ও উপাধ্যক্ষ ৩৪৩টি, আলিম পর্যায়ে অধ্যক্ষ ২১৯টি ও উপাধ্যক্ষ ৩৭৭টি পদ শূন্য রয়েছে। দাখিল পর্যায়ে সুপারিনটেনডেন্ট ৮৯৯টি এবং সহকারী সুপারিনটেনডেন্ট ১ হাজার ৪টি পদ খালি রয়েছে। সব মিলিয়ে মাদরাসা শিক্ষায় শূন্যপদের সংখ্যা ৩ হাজার ১৩১টি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা-৮ আসনে হাড্ডাহাড্ডি লড়াই, ১২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে কে?
- ভারত বনাম পাকিস্তান ম্যাচ: কখন ও কীভাবে সরাসরি দেখবেন আজকের খেলা?
- ঢাকা-১৭ আসনে ১৮ কেন্দ্রের ফল: এগিয়ে তারেক রহমান
- ভারত বনাম পাকিস্তান ম্যাচ: সরাসরি Live-এ খেলা দেখুন এখানে
- ঢাকা-৮ আসনে হাড্ডাহাড্ডি লড়াই, ৩ কেন্দ্রের ফলাফলে এগিয়ে কে?
- কুমিল্লা-৪ আসনে ৪৬ কেন্দ্রের ফল: তিনগুণেরও বেশি ভোটে এগিয়ে হাসনাত
- ব্রাহ্মণবাড়িয়া-২: ৩৩ কেন্দ্রের ফলে এগিয়ে রুমিন ফারহানা
- পঞ্চগড়-১ আসনে ৮ কেন্দ্রের ফল: সারজিস আলম এগিয়ে
- ঢাকা-১৫ আসনে জয়ী জামায়াত আমির ডা. শফিকুর রহমান
- ঢাকা-৯ আসনে দুই কেন্দ্রের ফলে এগিয়ে কে?
- ভারত-পাকিস্তান ম্যাচ শেষ, এক নজরে দেখে নিন ফলাফল
- ২০২৬ সালে কোন দেশে কত ঘণ্টা রোজা?
- ভোটের ফল পাওয়া যাবে কখন থেকে?
- ঠাকুরগাঁও-১ আসনে ৮ কেন্দ্রের ফল: এগিয়ে মির্জা ফখরুল
- নতুন রাষ্ট্রপতি হওয়ার আলোচনায় ঢাবির সাবেক অধ্যাপকসহ যারা