ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

ঈদের আগেই মিলবে ফ্যামিলি কার্ড, যারা পাবেন

২০২৬ ফেব্রুয়ারি ১৯ ১৫:৫৫:০০

ঈদের আগেই মিলবে ফ্যামিলি কার্ড, যারা পাবেন

নিজস্ব প্রতিবেদক: সাধারণ মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং জীবনযাত্রার মান উন্নয়নে এক যুগান্তকারী পদক্ষেপ নিতে যাচ্ছে নবনির্বাচিত সরকার। সরাসরি নগদ অর্থ সহায়তার লক্ষ্যে প্রাথমিক ধাপে দেশের পাঁচ কোটি পরিবারকে দেওয়া হচ্ছে বহুল প্রতীক্ষিত ‘ফ্যামিলি কার্ড’। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় সভায় এই বিশেষ সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন ঈদুল ফিতরের আগেই এই প্রকল্পের পরীক্ষামূলক বা পাইলট কার্যক্রম শুরু হবে। পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এই সময়রেখা নিশ্চিত করে বলেন, ‘ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড চালু হবে। ধাপে ধাপে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। হতদরিদ্র পরিবার সবার আগে ফ্যামিলি কার্ড পাবে। এরপর দরিদ্র পরিবার পাবে।’ মূলত প্রান্তিক জনগোষ্ঠীর ক্রয়ক্ষমতা বাড়াতে এই উদ্যোগ একটি মাইলফলক হয়ে থাকবে বলে মনে করছে সরকার।

এই কার্ডের মাধ্যমে সহায়তা প্রদানের ধরন নিয়ে স্পষ্ট ধারণা দিয়েছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ। তিনি জানান, সহায়তার অংশ হিসেবে সরাসরি গ্রাহকের হাতে বা অ্যাকাউন্টে অর্থ পৌঁছে দেওয়া হবে। তাঁর ভাষ্যমতে, ‘এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে ফ্যামিলি কার্ড হিসেবে নগদ টাকা দেওয়া হবে। ফ্যামিলি কার্ড পাওয়ার ক্ষেত্রে হতদরিদ্র এবং নারীদের অগ্রাধিকার দেওয়া হবে।’ এর ফলে গ্রামীণ ও শহরতলীর দরিদ্র পরিবারগুলো সরাসরি উপকৃত হবে।

অন্যদিকে, সভার পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপন প্রশাসনিক শৃঙ্খলা এবং সম্প্রতি বাসস-এ (BSS) ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন। তিনি স্পষ্ট করে বলেন, ‘কোনো প্রতিষ্ঠান থেকে কাউকে চাকরিচ্যুত করতে হলে বিধি অনুযায়ী করতে হবে। মব করে কাউকে চাকরিচ্যুত করা যাবে না। বাসসে যেটা হয়েছে সেটা শুনেছি। এই ঘটনা দুঃখজনক।’ তাঁর এই বক্তব্যের মাধ্যমে সরকার স্পষ্ট বার্তা দিয়েছে যে, জনকল্যাণমূলক কাজের পাশাপাশি প্রশাসনিক স্বচ্ছতা ও আইনের শাসন প্রতিষ্ঠায়ও তারা আপসহীন

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

২ বিলিয়ন ডলার জরুরি সহায়তা পাচ্ছে বাংলাদেশ

২ বিলিয়ন ডলার জরুরি সহায়তা পাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক ঘাটতি কাটিয়ে উঠতে নিয়মিত বাজেট সহায়তার বাইরে বাংলাদেশকে অতিরিক্ত আর্থিক সহায়তা দেওয়ার... বিস্তারিত