ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩
দশ লাখ পরিবারকে কম দামে খাদ্য দিচ্ছে সরকার
নিজস্ব প্রতিবেদক: আসন্ন রমজানকে সামনে রেখে নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। পবিত্র মাসজুড়ে ১০ লাখ পরিবারকে স্বল্পমূল্যে দুধ, ডিম ও মাংস সরবরাহের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীতে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানে এই বিশেষ বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, রমজান মাসে প্রোটিনের চাহিদা বিবেচনায় রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, এবার ১০ লাখ পরিবার কম দামে দুধ, ডিম ও মাংস কিনতে পারবেন। রাজধানীর উত্তরা, আজিমপুর ও মিরপুরসহ মোট ২৫টি নির্ধারিত স্পটে বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে, যা পুরো রমজান মাসজুড়ে চলবে।
প্রতিমন্ত্রী আরও জানান, শুধু ঢাকা নয় পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলাতেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। নির্ধারিত দামে ডিমের ডজন ৯৬ টাকা, প্রতি কেজি দুধ ৮০ টাকা এবং প্রতি কেজি মাংস ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। তার মতে, এই উদ্যোগ বাজারে মূল্য স্থিতিশীল রাখতেও ইতিবাচক প্রভাব ফেলবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নির্দেশনা জারি
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- অনলাইন ক্লাস হতে পারে যেসব স্কুল-কলেজে
- বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের নতুন সময়সূচি প্রকাশ
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- ফের বাড়ছে স্বর্ণের দাম
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্ট
- দেশে সোনা ও রুপার দামে বড় পতন
- সংসদে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন চাইলেন শিক্ষামন্ত্রী