ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
রমজান উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশ-বিদেশের মুসলমানদের উদ্দেশে শুভেচ্ছা বার্তা দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এ মাসের তাৎপর্য তুলে ধরে আত্মশুদ্ধি ও সংযমের আহ্বান জানান।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মহাসচিবের এই বাণী প্রকাশ করা হয়।
বাণীতে তিনি বলেন, পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
রমজানের গুরুত্ব ব্যাখ্যা করে তিনি উল্লেখ করেন, রোজা বা সিয়াম এই মাসের প্রধান ইবাদত। এ মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামীনের নিকট করুণা প্রার্থনা করলে তিনি বান্দাকে ক্ষমা করেন। অন্যান্য মাসের তুলনায় রমজান অধিক মর্যাদাপূর্ণ ও বরকতময়। আল্লাহ বলেন, ‘রমজান মাস, এতে মানুষের এবং সৎ পথের সুস্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারীরুপে কোরআন অবতীর্ণ হয়েছে।’
তিনি আরও বলেন, রমজান ইবাদতের বিশেষ সময়, যা মানুষের পাপ মোচন করে আত্মিক ও আধ্যাত্মিক উন্নতির সুযোগ সৃষ্টি করে। সিয়ামের মাধ্যমে পাপ থেকে বিরত থাকা, ঈমান ও তাকওয়া অর্জনই এই মাসের মূল লক্ষ্য। রোজা ও ইবাদতের মাধ্যমে আল্লাহর রহমত বহুগুণে লাভ করা যায়।
সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংযমের চর্চার মাধ্যমে হিংসা-প্রতিহিংসা ও অশ্লীলতা থেকে মুক্ত হয়ে সমাজে শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠিত হোক। তিনি সবার সুখ-শান্তি ও কল্যাণ কামনা করে বাণী শেষ করেন ‘আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)