ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩
শহীদ হাদির জবানবন্দি গ্রহণ করার সিদ্ধান্ত ট্রাইব্যুনালের
নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে মানবতাবিরোধী অপরাধের মামলায় নিহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি–এর মৃত্যুর আগে তদন্ত কর্মকর্তার কাছে দেওয়া জবানবন্দি প্রমাণ হিসেবে গ্রহণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এই মামলায় **ওবায়দুল কাদের**সহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ বিচারাধীন রয়েছে।
তদন্ত সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার আগে ওসমান হাদি মামলার তদন্ত কর্মকর্তার কাছে ঘটনাবলির বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছিলেন। তাঁর মৃত্যু হওয়ায় ট্রাইব্যুনালে এসে সরাসরি সাক্ষ্য দেওয়া আর সম্ভব হয়নি।
এ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে ওসমান হাদি ছিলেন সক্রিয় সংগঠকদের একজন। তিনি নিজ চোখে বিভিন্ন হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা প্রত্যক্ষ করেছেন এবং সেই অভিজ্ঞতার ভিত্তিতেই তদন্ত কর্মকর্তার কাছে বিস্তারিত সাক্ষ্য প্রদান করেন।
চিফ প্রসিকিউটর আরও জানান, প্রচলিত আইনের ১৯ ধারায় বলা আছে—কোনো সাক্ষী তদন্ত পর্যায়ে বক্তব্য দিলেও পরে আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য দিতে অক্ষম হলে, ট্রাইব্যুনাল প্রয়োজন মনে করলে সেই বক্তব্য গ্রহণ করতে পারেন।
এই বিধান অনুসারে রাষ্ট্রপক্ষ আদালতে আবেদন জানালে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন এবং ওসমান হাদির দেওয়া জবানবন্দি মামলার প্রমাণ হিসেবে গ্রহণের সিদ্ধান্ত দেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ নির্দেশনা জারি
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের নতুন সময়সূচি প্রকাশ
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- ফের বাড়ছে স্বর্ণের দাম
- শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্ট
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- দেশে সোনা ও রুপার দামে বড় পতন
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- ৩০ সেকেন্ডের ভিডিওতে চমক দিলেন পরীমনি
- সংসদে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন চাইলেন শিক্ষামন্ত্রী