ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
স্কুলের ছুটি নিয়ে বিভ্রান্তিতে স্পষ্ট ব্যাখ্যা দিল শিক্ষা মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসে দেশের নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোর ছুটির সময়সূচি নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা কাটাতে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। উচ্চ আদালতের পাল্টাপাল্টি নির্দেশনার ফলে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে যে বিভ্রান্তি দেখা দিয়েছিল, তা নিরসনে মন্ত্রণালয় জানিয়েছে—আপাতত পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই শিক্ষা কার্যক্রম চলবে।
শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ১৮ ফেব্রুয়ারি থেকে স্কুল বন্ধের নির্দেশ দিয়েছিলেন। তবে সরকারের পক্ষ থেকে আপিল করার পর চেম্বার আদালত সেই নির্দেশনাটি স্থগিত করেছেন। বর্তমানে বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আদালতের পূর্ণাঙ্গ শুনানির পর চূড়ান্ত যে রায় আসবে, শিক্ষা মন্ত্রণালয় সেটিই বাস্তবায়ন করবে।
মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা জানান, “পূর্বঘোষিত শিক্ষাপঞ্জি অনুযায়ী আগামী ৮ মার্চ থেকে রমজানের ছুটি শুরু হওয়ার কথা ছিল। মাঝখানে হাইকোর্টের একটি আদেশের ফলে বিভ্রান্তি তৈরি হলেও চেম্বার আদালত সেটি স্থগিত করায় আপাতত স্কুল খোলা রাখতে কোনো বাধা নেই। অর্থাৎ পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আগামী ৭ মার্চ পর্যন্ত নিয়মিত ক্লাস চলবে।”
তবে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে যে, যেহেতু নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে, তাই জনস্বার্থ ও শিক্ষার্থীদের ধর্মীয় অনুভূতি বিবেচনায় সরকার চাইলে রমজানের শুরু থেকেই স্কুল ছুটির নতুন প্রজ্ঞাপন জারি করতে পারে। এ ক্ষেত্রে আদালতের রায়ের বাইরেও প্রশাসনিক সিদ্ধান্তের একটি সুযোগ থেকে যায়। আপাতত নতুন কোনো সরকারি আদেশ বা আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত ধোঁয়াশা কাটানোর লক্ষ্যেই মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত